ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

আমার বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৬, ১৭:৪৭

বাবাকে হারিয়েছে ছোটবেলাতেই। সংসারে ছিল অভাব-অনটন, সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়াও হয়ে পড়েছিল কঠিন। তবু ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন ছাড়েননি মা মরিয়ম বেগম। সেই স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায় রাজধানীর উত্তরার জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানা। মায়ের দোয়া, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান আর নিজের অধ্যবসায়ে মাত্র ১৩ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ।

১২ অক্টোবার ২০২৬ সোমবার গণমাধ্যমে প্রকাশিত খবরে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব সম্পর্কে জানা যায়।

মাদরাসার শিক্ষকের কাছে কুরআনের শেষ সবক শোনানোর মধ্য দিয়ে তার হিফজ সম্পন্ন হয় (১১ অক্টোবর) সন্ধ্যায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার হিফজ সম্পন্নের ঘোষণা দেন। নাঈমের এ অর্জনে আনন্দিত তার পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা।

নাঈমের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার চতুল-সরুফৌদ গ্রামে। প্রয়াত শফিক আহমদ ও মরিয়ম বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সে সবার ছোট। পিতৃহীন নাঈমের বেড়ে ওঠার পথ সহজ ছিল না। আর্থিক সংকটের কারণে একসময় সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাদরাসা কর্তৃপক্ষের সহযোগিতা তার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

নাঈমের মা মরিয়ম বেগম বলেন, ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন ছিল তাদের। কিন্তু স্বামীর মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন পূরণ নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। প্রায় সাত বছর আগে তাঁর স্বামী ইন্তেকাল করেন। এরপর অভাব-অনটনের কারণে সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।

তিনি বলেন, মহান আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করেছেন। আমাদের স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর, কিন্তু আমাদের সেই সামর্থ্য ছিল না। ঠিক সেই সময়ে আমাদের পাশে এসে দাঁড়ায় জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছেলের এ অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে মরিয়ম বেগম আরও বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার পাশাপাশি জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। তাঁদের আন্তরিক সহযোগিতার কারণেই আমার ছেলে মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।’

ছেলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই মা দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, নাঈম যেন বড় হয়ে একজন আলেম হতে পারে এবং ইসলাম ও দেশের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বা অনলাইন পেইজে সব ধরনের ইসলামি বই-পুস্তক আপলোড

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

আবিদ রহমান ভবিষ্যৎ সমাজের কথা ভাবলে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা সবসময়ই সামনে আসে। তারুণ্য শুধু ভবিষ্যত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি

রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ

তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

৬ বছর পর খোলা হলো পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার দানবাক্স

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার