ই-পেপার মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১১:০৪

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠ মাতাল আর্জেন্টিনা, তবে পুরো ম্যাচ জুড়েই স্পষ্ট ছিল আলবিসেলেস্তেদের ‘মেসি-নির্ভরতা’। দলের বাকি ফুটবলাররা যখন গোলের দেখা পাননি, তখন অধিনায়ক লিওনেল মেসির একার জোড়া গোলেই ধরা দিয়েছে এই গুরুত্বপূর্ণ জয়। আর মাঠের এই ‘মেসি ম্যাজিক’-এ উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে প্রিয় দলের জয় এবং এককভাবে মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে উল্লাস প্রকাশ করেছেন তারা।

খেলার মাঠে আর্জেন্টিনার পুরো জয়টিই সম্পূর্ণ মেসি-কেন্দ্রিক হওয়ায় শোবিজ তারকাদের পোস্টেও ছিল শুধু এই মহাতারকার বন্দনা। সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি গায়ে লিখেছেন, ইয়েস, আর্জেন্টিনা ভামোস। মেসি বন্দনায় মেতে ছবিটি তুলেছেন টেলিভিশনের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে, যেখানে লিওনেল মেসিকে মাঠে দেখা যাচ্ছিল।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজ মাঠের ভেতরে থাকা মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।

অন্যদিকে, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন মেসির পারফরম্যান্স নিয়ে লিখেছেন, একসময় ৫ গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন, তাও আবার একটি পেনাল্টি মিস করে। তিনি এই বিষয়টিকে ফুটবলের ‘জমিদারী ব্যাপার স্যাপার’ বলে আখ্যা দিয়েছেন।

খেলার মাঠে মেসির সর্বজনীন জনপ্রিয়তার বিষয়টিও উঠে এসেছে তারকাদের পোস্টে। নির্মাতা কাজল আরেফিন অমি তার পোস্টে লিখেছেন, দল যার যার হলেও মেসি সবার। সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে পুনরায় অভিনন্দন জানিয়ে মেসিকে অসাধারণ বা ‘আউটস্ট্যান্ডিং’ বলেছেন। আরেক সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থের সঙ্গে মেসির হাসিমুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, কথায় না কাজে! ৩ বার পড়ো মেসি, মেসি, মেসি!।

এছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়ানো ও কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।

অভিনেত্রী জাকিয়া বারী মম সরাসরি লিওনেল মেসির সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, গুড উইন নাই। অভিনেত্রী কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আর্জেন্টিনার ফ্যানদের কেমন লাগছে।

এছাড়া চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে খেলা দেখার প্রস্তুতির ছবি দিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

আমার বার্তা/এমই

শুভ জন্মদিন: সাতাত্তরেও সফল মেরিল স্ট্রিপ

সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকা করলে তার নামটি চলে আসে প্রথম দিকেই। মঞ্চ থেকে টিভি কিংবা

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি: সুনেরাহ

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক

বাবার ত্যাগ ও স্মৃতি নিয়ে আপ্লুত তারকারা

দিন যায়, দিন আসে। বদলে যায় সময়ের সমীকরণ। কিন্তু জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সাফল্যে বাবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হয় মুক্তিপণ

চীন থেকে চব্বিশটি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’

আবারও হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর নকআউটে নরওয়ে

ওমেগা ব্লকের কবলে ইউরোপ: ফ্রান্সে তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু

শততম ম্যাচে এমবাপ্পের জোড়া গোল, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স 

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’

২৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আগামী দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি