ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১২:৪৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করবে। এর মধ্যে আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে আলোচনা প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে।

মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। তিনি আরও জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে এই প্রচেষ্টা চালানো হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, আমাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুরবস্থা নিরসনে কাজ করব।

সোমবার (২২ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানে আমরা আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।

আরেক গণমাধ্যম বার্নামা জানায়, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিনিয়োগ ও পারস্পারিক সহযোগিতা নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে গতানুগতিক খাতের বাইরে নিয়ে গিয়ে গবেষণা ও নতুন প্রযুক্তির দিকে প্রসারিত করতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর জোর দিতে হবে, যা ভবিষ্যতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়ানো উচিত। আমি যেমনটি বলেছি, কৃষি অন্যতম প্রধান খাত হিসেবে বহাল থাকলেও এখন আমাদের সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি ও উন্নত প্রযুক্তির উৎপাদন শিল্পের মতো নতুন ক্ষেত্রগুলোর দিকেও নজর দিতে হবে।

এর আগে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম সাংস্কৃতিক সহযোগিতার একটি সমঝোতা স্মারকসহ সন্ত্রাসবাদ বিরোধী গবেষণা এবং বিনিয়োগের প্রসার ও সহায়তার লক্ষ্যে আরও দুটি নোট বিনিময় কার্যক্রম প্রত্যক্ষ করেন।

মালয়েশিয়ার আমন্ত্রণ গ্রহণ করে দেশটিতে সরকারি সফরে যাওয়ায় তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম বলেন, আমি খুবই আনন্দিত এই কারণে যে তিনি (তারেক রহমান) নিজের রাষ্ট্রীয় সফরের জন্য প্রথম দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন এবং এই সিদ্ধান্তটি অত্যন্ত প্রশংসিত। এটি তা অকৃত্রিম আন্তরিকতা ও অটুট আস্থারই প্রতিফলন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের শক্তিশালী সম্ভাবনা রয়েছে এবং তিনি মালয়েশীয় ব্যবসায়ীদের বিদ্যমান সুযোগগুলো অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানান।

তিনি জানান, আজকের আলোচনায় জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উচ্চ-মূল্যের শিল্পসহ বিস্তৃত খাত নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা আমাদের দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাদের অবদান আমাদের দুই দেশের অর্থনীতি ও সমাজের জন্য উপকারী।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় উভয়ে একান্ত এ বৈঠকে বসেন। একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে সই করেন।

আমার বার্তা /জেএইচ

গুরুত্বপূর্ণ অগ্রগতিতে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। সোমবার (২২ জুন)

পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। কারণ পদত্যাগের ঘোষণা দেওয়ার

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইসলাবাদ সমঝোতা চুক্তির আওতায় ইরানের তেলের পর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করায় ইরানকে বৈশ্বিক মানচিত্র থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া

‘আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রেখেছে’

আ.লীগ আমলে গুম-খুনের বিচার দাবিতে কাল ঢাকায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় এমপি মান্নানের ছেলেকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ

পূবাইলে বর্ষাকালে ড্রেন নির্মাণের নামে কোটি টাকার সড়কের বেহাল দশা!

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে হারবাল-হোমিওপ্যাথিক

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

গুরুত্বপূর্ণ অগ্রগতিতে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, তারেক-আনোয়ারের বৈঠকে ৩ চুক্তি সই

পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

মিরপুরে রাজমিস্ত্রি সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন

প্রযুক্তি–জ্বালানিখাতে অংশীদারত্ব চান আনোয়ার ইব্রাহিম

শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর