ই-পেপার মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’

বিশেষ প্রতিনিধি:
২৩ জুন ২০২৬, ১০:০৩

রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নূর আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক খোলা বাজার-এর সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. এনামুল হক মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পরিচালক (অর্থ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জনাব শাহিনুর ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মিজানুর রহমান, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি) ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা মো. জালাল উদ্দিন, এবং আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা শহীদুল ইসলাম হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ বলেন, 'ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমই পারে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে। ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড ভবিষ্যতে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।'

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম বলেন, 'সত্য, ন্যায় ও জনস্বার্থের সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ডিজিটাল ফিউচার মিডিয়া দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।'

মুখ্য আলোচকের বক্তব্যে মো. এনামুল হক মোল্লা বলেন, 'বর্তমান সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জনমুখী হতে হবে। তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে সত্য ও তথ্যভিত্তিক সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়।'

আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিরিন আক্তার বৃষ্টি, আব্দুল ওহাব এবং অন্যান্য শিল্পীবৃন্দ। তাদের পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন এবং অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল মেঘনা নিউজ টিভি ২৪ এবং দৈনিক খোলা বাজার।

এ আয়োজন নিয়ে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের সভাপতি মো. মাহবুব আলম বলেন, 'এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করা।'

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বলেন, 'ডিজিটাল প্রযুক্তিনির্ভর আধুনিক গণমাধ্যম গড়ে তোলার লক্ষে আমরা কাজ করছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।'

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি এবং ডিজিটাল সেন্ট্রাল মাল্টিমিডিয়া ইউনিট এ আয়োজনের সহযোগী হিসেবে সম্পৃক্ত ছিল।

অনুষ্ঠানে বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক ও গণমাধ্যম খাতের উন্নয়ন, তরুণ প্রজন্মের সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

আমার বার্তা/মো. মাহাবুব আলম/এমই

মিরপুরে রাজমিস্ত্রি সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন

রাজধানীর মিরপুর-১ এলাকার চিড়িয়াখানা রোডের ১-জি, ১/১ নম্বরে শুক্রবার বিকেল ৩টায় রাজমিস্ত্রি সিদ্দিকের বিরুদ্ধে চাঁদাবাজি,

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

রাজধানীর ব্যস্ত সড়কে স্টিয়ারিং হাতে দিনভর লড়াই করা একজন সাধারণ বাসচালকের একটি ভিডিও বক্তব্য হাজার

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের

নজরুল ও হেমন্ত স্মরণে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

​বাংলা সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’

আবারও হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর নকআউটে নরওয়ে

ওমেগা ব্লকের কবলে ইউরোপ: ফ্রান্সে তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু

শততম ম্যাচে এমবাপ্পের জোড়া গোল, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স 

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’

২৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আগামী দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী