ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

চলচ্চিত্র শিক্ষায় নতুন সম্ভাবনা নিয়ে বিসিটিআই–জবি যৌথ কর্মশালা

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১৫:১২

বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

“বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব” শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন।

মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও দক্ষ মানবসম্পদের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে শিল্পটি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, বর্তমান বিশ্বায়ন ও ডিজিটাল যুগে চলচ্চিত্র শিক্ষা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা এবং জাতীয় পরিচয় নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

তিনি আরও বলেন, চলচ্চিত্র শিক্ষা ও প্রশিক্ষণ এখনো অধিকাংশ ক্ষেত্রে ঢাকা-কেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের মেধাবী ও সম্ভাবনাময় তরুণরা পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমির অবকাঠামো ব্যবহার করে স্থানীয় পর্যায়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্র শিল্প এবং ফিল্ম কমিশন গঠনের মাধ্যমে একটি শক্তিশালী ‘লোকালাইজড ফিল্ম ইকোসিস্টেম’ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।

আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র অঙ্গনে বিসিটিআইয়ের অবদান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, বিসিটিআই ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ ভবিষ্যতে চলচ্চিত্র শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম বলেন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট নীরবে চলচ্চিত্র শিক্ষার্থী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ইতিবাচক প্রভাব ভবিষ্যতে আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে।

চলচ্চিত্র গবেষক মীর শামছুল আলম বাবু বলেন, দেশের চলচ্চিত্র শিল্পের টেকসই বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিসিটিআইয়ের একটি স্থায়ী ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

চলচ্চিত্র নির্মাতা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব কর্মশালার সঞ্চালনা করেন। সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআইয়ের উপপরিচালক মো. মোকছেদ হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে চলচ্চিত্র শিক্ষা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়।

আমার বার্তা/এমই

ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘ময়না’

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য এক আনন্দের খবর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি 'অপ্রীতিকর' পরিস্থিতির

আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: প্রভা

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে

ঘরে ঝুলছিল অভিনেত্রীর দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী