ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

আমার বার্তা অনলাইন:
২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫০
জেনিফার উইঙ্গেট। ছবি : সংগৃহীত

২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। মাত্র দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যাওয়ার পর থেকে নিজেকে কাজ আর ব্যক্তিগত গণ্ডিতেই আটকে রেখেছিলেন তিনি। করণ সিং গ্রোভার পরে বিপাশা বসুকে বিয়ে করলেও, জেনিফার ছিলেন ‘সিঙ্গেল’। তবে সম্প্রতি মুম্বাইয়ের টেলিপাড়ায় জোর গুঞ্জন ওঠে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল যায়ে’-তে তার সহ-অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু করণ ওয়াহি।

দীর্ঘদিনের বন্ধুত্ব ও রসায়নের সূত্র ধরে ভক্তরা যখন দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত, ঠিক তখনই এই গুঞ্জনে মুখ খুললেন খোদ করণ ওয়াহি। ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে বিয়ের জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি। গুজব ছড়ানোর বিষয়টিকে কটাক্ষ করে অভিনেতা লেখেন, ‘সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’ এখানেই থামেননি তিনি; জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’

করণ ওয়াহির এই স্পষ্ট মন্তব্যের পর এটা পরিষ্কার যে, জেনিফারের সঙ্গে তার সম্পর্কটি শুধুই গভীর বন্ধুত্বের, বিয়ের নয়। উল্লেখ্য, এর আগে ‘অ্যালোন’ সিনেমায় কাজ করার সময় বিপাশা বসুর সঙ্গে করণ সিং গ্রোভারের সম্পর্কের জেরেই জেনিফারের সংসার ভেঙেছিল বলে শোনা যায়। সেই তিক্ত অতীত ভুলে জেনিফার বর্তমানে নিজের ক্যারিয়ার ও জীবন নিয়েই ব্যস্ত, আর নতুন এই বিয়ের খবরটি যে নিছকই রটনা—তা করণ ওয়াহির পোস্টেই প্রমাণিত।

আমার বার্তা/এমই

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

প্রায় দুই দশক ধরে পর্দায় নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী, মডেল নুসরাত ইমরোজ তিশা। তার সাবলীল

গোপন সম্পর্ক আর নারীর টিকে থাকার গল্প, ভেনিসে সেরা ‘ওম্যান আননোন’

ইতালির ভেনিসে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন

বিয়েতে নাচতে ডেকে দুই শিল্পীকে ধর্ষণ, সংস্কৃতি চর্চায় মন্দ হাওয়া

বিনোদনজগতের আলো ঝলমলে মঞ্চে দর্শকের চোখে থাকে শিল্পীর পরিবেশনা, পোশাক, নাচের ছন্দ আর হাততালির শব্দ।

পুরুষতন্ত্রের জন্য কেবল পুরুষরা দায়ী নয়: ফাতিমা

চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে অভিনেত্রীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে বিষয়টি নিয়ে এর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন : মিষ্টি সুভাস

ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না: ইরানি প্রেসিডেন্ট

ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা: জুবাইদা রহমান

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৈঠক

কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ১৩.৪ লিটার ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা

কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা : দুই দিন পর নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স