ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

আমার বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯

রাজধানীর জাতীয় জাদুঘরে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন (আইসিও) আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’ প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনীটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ক্যালিগ্রাফির পাশাপাশি চিত্রকলা, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

আয়োজকদের দাবি, জাতীয় পর্যায়ে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে এত বড় পরিসরের আয়োজন বাংলাদেশে এবারই প্রথম। প্রদর্শনীতে দেশ-বিদেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন ১২ জন বিশেষ অতিথি শিল্পী, ৩২ জন আয়োজক শিল্পী ও ১৩২ জন অংশগ্রহণকারী শিল্পী। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীরাও এতে অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক অতিথি হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিয়েছেন ‘কালচার টু আর্ট অব ইন্ডিয়া’র পরিচালক গৌরী ইউসুফ হুসেন। এ ছাড়া শিশু শিল্পীদের ক্যালিগ্রাফি নিয়ে রাখা হয়েছে আলাদা ‘শিশু কর্নার’।

শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম দিন রাত ৭টা পর্যন্ত প্রদর্শনী চলে। ১২ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনী দেখতে পারবেন।

ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হুসাইন বলেন, ‘বাংলাদেশে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে জাতীয়ভাবে এত বড় আয়োজন এটিই প্রথম। ঐতিহ্যবাহী ইসলামী শিল্পচর্চার সঙ্গে সমকালীন সৃজনশীলতার যোগসূত্র তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।’

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সরকারি উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে কতটা কার্যকরভাবে পৌঁছাচ্ছে, সেই বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন কর্মসম্পাদন পরিবীক্ষণ

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  রবিবার ও

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি রয়েছে

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপে

চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৪ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা