ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পুরুষতন্ত্রের জন্য কেবল পুরুষরা দায়ী নয়: ফাতিমা

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে অভিনেত্রীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে বিষয়টি নিয়ে এর আগে কথা বলেছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

আসন্ন কোর্টরুমভিত্তিক সিরিজ ‘হুঙ্কার–দ্য রোর’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা কীভাবে নারীদের প্রভাবিত করে, সে বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে সমাজে নারীদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন ‘দঙ্গল’খ্যাত এই অভিনেত্রী। ফাতিমা বলেন, ‘পুরুষতন্ত্রকে কেবল পুরুষদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। কারণ নারীরাও এমন এক ব্যবস্থার অংশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজে গভীরভাবে শেকড় গেড়ে বসে আছে।’

পুরুষতান্ত্রিক ব্যবস্থার জন্য শুধু পুরুষদের দায়ী করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘পুরুষতন্ত্রের জন্য কেবল পুরুষরা দায়ী নয়। নারীরাও এর অংশ, তারাও এর অন্তর্ভুক্ত। এটি মানুষের অভ্যন্তরীণ রূপ। আমরা সবাই এই ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে বড় হয়েছি এবং আমাদেরই এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’

নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও জানান ফাতিমা। তিনি বলেন, ‘আমি এমন অনেক মিটিংয়ে ছিলাম, যেখানে কক্ষে ঢোকার পর প্রযোজক বলেন, এটি আপনার জন্য দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে। কারণ, সেখানে চরিত্রটি এমন এক নারীর, যিনি নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে লড়াই করছেন।’

এরপর নিজের মতামত প্রকাশ করতে গেলেই পরিস্থিতি বদলে যায় বলে জানান অভিনেত্রী। তার ভাষায়, ‘হাস্যকর বিষয় হলো, আপনি যখন নিজের কোনো মতামত দিতে যাবেন, তখন তারা তা পছন্দ করবে না। তারা সেটি সহ্যই করতে পারে না। এরপর তারা উদ্ভট সব কারণ দেখাতে কিংবা পুরুষসুলভ কর্তৃত্ব ফলাতে শুরু করবে। সহিংস অপরাধের শিকার হলে একজন নারী কেমন বোধ করেন—তা পুরুষরাই আমাদের শেখাতে আসেন!’

তবে এসব প্রতিকূলতার মধ্যেও নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন ফাতিমা। তিনি বলেন, ‘নিজের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং লড়াই করা শিখতে হবে।’

‘হুঙ্কার–দ্য রোর’ সিরিজে পুলিশ, বিচারব্যবস্থা ও গণমাধ্যমের ভূমিকা কীভাবে সমাজকে প্রভাবিত করে এবং ক্ষমতা ও জনমতের মাঝে কীভাবে সত্য জটিল হয়ে ওঠে, তা তুলে ধরা হয়েছে। এতে ফাতিমাকে একজন আপসহীন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

বিড়লা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিরিজটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স এবং মাঙ্গাতা ফিল্মস প্রডাকশন।

এর আগে ‘দঙ্গল’, ‘লুডো’, ‘ধাক ধাক’, ‘সাম বাহাদুর’ ও ‘আজিব দাস্তানস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন ফাতিমা সানা শেখ। এর তার সামনে অভিনয়ের নতুন পরীক্ষা। সূত্র: এনডিটিভি

দীপা খন্দকারের হঠাৎ এ কী হাল!

চোখেমুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল, পরনে সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি। যেন মুখে কিছু না

দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি, লক্ষ্য আরো ৪

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় একটু

নতুন রূপে হাজির পাওলি দাম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার হাজির হয়েছেন একেবারেই ভিন্ন লুকে। ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ

সাদেক বাচ্চুকে হারানোর অর্ধ যুগ

‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কী স্বাদ আছে বলো’—আবু জাফরের কথা ও সুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

জাতীয় দলের কোচ হতে চান সুজন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা