ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দাবি উঠলেও বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র যেন চীনের চেয়ে এগিয়ে থাকে।

আয়ারল্যান্ড সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, এআই প্রতিযোগিতায় জয়ী হওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেন, এআই প্রযুক্তির জন্য কিছু নিয়ম বা নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন হতে পারে। কিন্তু কী ধরনের নিয়ম তিনি সমর্থন করেন, তা স্পষ্ট করেননি।

ট্রাম্প বলেন, এআইয়ের উন্নয়নের গতি কমানোর কথা যারা বলছেন, তাদের অনেকের বক্তব্যকে তিনি নেতিবাচক প্রচারণা হিসেবে দেখেন।

তিনি বলেন, কিছু নিরাপত্তাব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এমন অনেক নেতিবাচক কথা বলা হচ্ছে, যেগুলো বাস্তবে ঘটবে না। ট্রাম্পের ভাষায়, যে দেশ এআই প্রতিযোগিতায় জয়ী হবে, শেষ পর্যন্ত সেই দেশই এগিয়ে থাকবে।

ট্রাম্পের এই বক্তব্যের এক দিন আগে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই প্রযুক্তি খাতের উন্নয়নের গতি কিছুটা কমানোর পক্ষে মত দেন। তিনি বলেন, এআই খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এর গতি কিছুটা কমানো গেলে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নিরাপত্তাব্যবস্থাও তাল মিলিয়ে এগোতে পারবে। ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও বিভিন্ন সময়ে এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অ্যানথ্রপিকের সাবেক কর্মী জ্যাকব কক্সনও এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে সতর্ক করেছেন।

তিনি এসব উদ্বেগের কারণে প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন। পরে প্রকাশ্যে এআই নিয়ে নিজের আশঙ্কার কথা জানান। কক্সনের মতে, এআই মডেলগুলো খুব দ্রুত এমন পর্যায়ে যেতে পারে, যেখানে মানুষের পক্ষে এগুলোর আচরণ ও সিদ্ধান্ত পুরোপুরি বোঝা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, মানুষ এমন প্রযুক্তি তৈরি করছে, যার চিন্তাশক্তি মানুষের সমান বা তার চেয়েও বেশি হতে পারে। কিন্তু সেই প্রযুক্তি কী চায় বা কীভাবে চিন্তা করে, তা মানুষ এখনো পুরোপুরি বুঝতে পারছে না। ট্রাম্পের কাছে এআইয়ের নিরাপত্তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আয়ারল্যান্ডের ডুনবেগে নিজের অবকাশকেন্দ্রে আইরিশ ওপেনের একটি গলফ ম্যাচ দেখার সময়ও ট্রাম্প এ বিষয়ে কথা বলেন। তিনি দাবি করেন, এআই প্রযুক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র এখন চীনের চেয়ে এগিয়ে আছে। ট্রাম্প বলেন, তিনি চান যুক্তরাষ্ট্র এই অবস্থান ধরে রাখুক। কারণ এআই প্রতিযোগিতায় যে দেশ জয়ী হবে, ভবিষ্যতে সেই দেশই বড় সুবিধা পাবে। সেপ্টেম্বরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠক হলে এআই দুই দেশের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। যুক্তরাষ্ট্রে নির্বাচনের বছরে এআই এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন ছোট শহর ও এলাকায় বড় বড় ডেটা সেন্টার বা কম্পিউটার কেন্দ্র তৈরি করছে।

এসব কেন্দ্রের জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। এ কারণে স্থানীয় পর্যায়ে নানা ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, বড় ডেটা সেন্টার তৈরির কারণে কৃষিজমি কমে যেতে পারে। একই সঙ্গে পানির ওপর চাপ বাড়তে পারে এবং সাধারণ মানুষের বিদ্যুৎ বিলও বেড়ে যেতে পারে। ট্রাম্প এখনো বড় প্রযুক্তি কেন্দ্র নির্মাণের পক্ষে অবস্থান করছেন। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট— দুই দলের অনেক নেতা এসব প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দাদের একটি অংশও নিজেদের এলাকায় এসব কেন্দ্র নির্মাণ ঠেকানোর চেষ্টা করছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারে এআইকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু করা উচিত। গত সপ্তাহে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের সঙ্গে এক অনুষ্ঠানে ওবামা এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, এআই নিয়ে নিরাপত্তার জন্য সরকারের পরিকল্পনা কী, শিশুদের এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে সুরক্ষিত রাখা হবে এবং মানুষের চাকরির ওপর এর প্রভাব কী হতে পারে—-এসব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। ওবামা বিশেষ করে চাকরি হারানোর আশঙ্কার কথা উল্লেখ করেন। এআইয়ের কারণে অর্থনীতির কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সরকার কিভাবে এর মোকাবিলা করবে, সেটিও ভাবতে হবে বলে তিনি মন্তব্য করেন। ওবামার দপ্তর প্রকাশিত অনুষ্ঠানের লিখিত বক্তব্য থেকে তার এসব মন্তব্য জানা গেছে।

হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট জানিয়েছেন, এআই নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে চলতি সপ্তাহে সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। সাইবার নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি নীতি নিয়ে কাজ করা কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নিতে পারেন। হ্যাসেট আরো জানান, এআইয়ের উন্নয়নের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা কংগ্রেস সদস্যদের সঙ্গেও ট্রাম্প বৈঠক করতে পারেন। তিনি বলেন, প্রেসিডেন্ট তাদের বক্তব্যও শুনতে চান। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও এআইয়ের জন্য কিছু নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থার প্রয়োজন বলে মনে করেন। তার মতে, এমন ব্যবস্থা থাকতে হবে, যাতে প্রযুক্তিটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।

তবে ট্রাম্পের সঙ্গে একমত হয়ে তিনি বলেন, চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের এগিয়ে থাকার অবস্থান হারানো যাবে না। তার মতে, এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। হাকিম জেফরিস রিপাবলিকান নেতাদের সমালোচনা করে বলেছেন, এআই নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, প্রযুক্তি খাতের প্রধান নির্বাহীরাও এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে উদ্বেগের কথা স্বীকার করছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রযুক্তিটির নিরাপদ উন্নয়ন নিশ্চিত করতে এর গতি কিছুটা কমানো প্রয়োজন। অন্যদিকে জ্যাকব কক্সন এআই নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের সঙ্গেও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দুই দেশ একই ধরনের প্রযুক্তি তৈরি করছে। তাই এআইয়ের উন্নয়নের গতি কিছুটা নিয়ন্ত্রণ করা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা করা দরকার। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও চীন যদি শুধু কে আগে এআই উন্নয়নে এগিয়ে যাবে- এই প্রতিযোগিতায় নামে, তাহলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে যুক্তরাষ্ট্রে এআই নিয়ে চলমান বিতর্কের মূল দ্বন্দ্বটি আরো স্পষ্ট হয়েছে। একদিকে হোয়াইট হাউস, কংগ্রেসের সদস্য, সাবেক প্রেসিডেন্ট ও প্রযুক্তি খাতের অনেক ব্যক্তি এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলছেন। অন্যদিকে, ট্রাম্পসহ অনেক নীতিনির্ধারক মনে করছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ বা প্রযুক্তির উন্নয়নের গতি কমিয়ে দিলে যুক্তরাষ্ট্র চীনের কাছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলার আগে ইরানকে সহায়তা করেছিল চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত

বিশ্ব অর্থনীতির ভারসাম্য ও ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফলভাবে শেষ হলো

ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল

ইরানের আকাশে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দেশটিতে দুই দিন আটকে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্নেল

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।  সোমবার (১৪ সেপ্টেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলের কোচ হতে চান সুজন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত