ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩

কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ আজ রোববারই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ফিরছে। গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি বেড়ে লোডশেডিংও বৃদ্ধি পেয়েছিল।

আদানি পাওয়ার আজ রবিবার সকালে পাঠানো এক বার্তায় জানিয়েছে, ইউনিট-২ ভোর ৫টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময়) নির্ধারিত সময়ের আগেই সফলভাবে চালু করা হয়েছে। সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটি জাতীয় গ্রিডে সিনক্রোনাইজ (সংযুক্ত) হওয়ার কথা রয়েছে। ফলে দুপুরের আগেই ইউনিটটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর আগে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ঘণ্টায় এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ নেমে আসে ৭৫৮ মেগাওয়াটে। এর আগে কয়লা সরবরাহ সংকটেও কেন্দ্রটির উৎপাদন কমে এসেছিল। ঝড়ের কারণে গত ৭ আগস্ট থেকে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটে।

পরে আগস্টের শেষ দিকে কয়লা সরবরাহ বাড়লে উৎপাদনও বাড়তে শুরু করে। দিনের বেলায় কেন্দ্রটি প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল। উৎপাদন বাড়ার পরই একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ হয়ে যায়।

আদানি কেন্দ্রের ইউনিট বন্ধ হওয়ার সময় দেশের বিদ্যুৎব্যবস্থাও চাপে ছিল। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট।

এর বিপরীতে সরবরাহ করা হয় প্রায় ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়ায় তিন হাজার ৫৫৭ মেগাওয়াট। ওই দিন গড়ে প্রতি ঘণ্টায় দুই হাজার ৬৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে কেন্দ্রটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। চাহিদা অনুযায়ী কেন্দ্রটি থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে। ফলে বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কিছুটা কমবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

  এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার,

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ দিচ্ছে

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

আবার ছয় বছর পর দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা

কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা : দুই দিন পর নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়