ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নাটক ‘কোটিপতি’ দিয়ে দর্শক মাতাচ্ছেন জোভান-পায়েল

আমার বার্তা অনলাইন:
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭

নাটক প্রেমীদের নজর কাড়ছে ‘কোটিপতি’ নাটকটি। মুক্তির মাত্র একদিনের মধ্যেই ইউটিউবে এটি অতিক্রম করলো ৩০ লাখ ভিউ। গল্পটি কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন ও মানবিকতার মূল্যকে তুলে ধরে দর্শকের হৃদয় জয় করেছে।

নাটকটি সিএমভির ব্যানারে নির্মাণ করেছেন এস আর মজুমদার। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটি মূলত একটি পরিবারের গল্প যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী মিলেমিশে হাসি-কান্নার মধ্যবিত্ত জীবন-যাপনের চেষ্টার চিত্র ফুটে উঠেছে।

দর্শকরা ইতিমধ্যেই নাটকটিকে প্রশংসায় ভাসিয়েছেন। আরিফুল ইসলাম নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকটি শুধু বিনোদন নয়, নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা।’

নাজিম মন্তব্য করেছেন, ‘প্রত্যেক কোটিপতির মধ্যে এমন মানবিক মন থাকা উচিত।’ সম্রাট খান লিখেছেন, ‘নাটকটি দেখে অনেক কিছু শিখলাম, অসংখ্য ধন্যবাদ পরিচালক ও জোভান ভাইকে।’

নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী ও মিলি বাশার।

পরিচালক এস আর মজুমদার বলেন, ‘দর্শকদের এমন প্রতিক্রিয়া পেয়ে আমি অভিভূত। মূলত এই নাটক সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে মানুষের জীবনযাপন ও মানবিকতার মূল্য তুলে ধরেছে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু যোগ করেন, ‘কোটিপতি হওয়া গর্বের বিষয় হতে পারে, কিন্তু মানুষের কল্যাণ ও মানবিকতা সবচেয়ে বড় সম্পদ। নাটকটি সেই বার্তাই সমাজে পৌঁছে দিয়েছে এবং দর্শকরা সেটি সাদরে গ্রহণ করেছেন।’

আমার বার্তা/এল/এমই

শুটিংয়ের আগে মাকে সাজিয়ে দিতেন সুচিত্রা সেনের কন্যা

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৯৬তম জন্মদিনে উঠে এসেছে মা-মেয়ের এক অনন্য সম্পর্কের গল্প। সিনেমার

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনো–কে ঘিরে কপিরাইট লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সামান্য কারসাজিতেই জনপ্রিয়

সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল: জাহ্নবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও বিকৃত করার ঘটনা নতুন নয়। বর্তমান

বুবলীর নতুন ছবি, বাড়ল জল্পনা!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। কোনো ইভেন্ট বা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র