ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুটিংয়ের আগে মাকে সাজিয়ে দিতেন সুচিত্রা সেনের কন্যা

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৯৬তম জন্মদিনে উঠে এসেছে মা-মেয়ের এক অনন্য সম্পর্কের গল্প। সিনেমার পর্দায় যাকে দেখে মুগ্ধ হতো কোটি মানুষ, পর্দার আড়ালে সেই মানুষটিকে সাজিয়ে তোলার অন্যতম কারিগর ছিলেন স্বয়ং তার কন্যা মুনমুন সেন। জন্মদিনের স্মৃতিচারণে মুনমুন সেন জানিয়েছেন, কীভাবে ছোটবেলা থেকেই মায়ের রূপসজ্জা ও পোশাকের বিষয়ে জড়িয়ে ছিলেন তিনি।

নায়িকার এবারের জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে উঠে আসে এসব কথা। মুনমুন সেনের স্মৃতিচারণ থেকে জানা যায়, ‘ফরিয়াদ’ সিনেমায় সুচিত্রা সেনের পরা সেই বিখ্যাত গাউনটি ছিল তার নিজের ডিজাইন করা। শুধু তাই নয়, কালজয়ী ‘দেবী চৌধুরাণী’ ছবির ব্লাউজের নকশাও করেছিলেন তিনি।

এমনকি মা যখন বিয়ের কনের চরিত্রে অভিনয় করতেন, তখন সুচিত্রা সেন নিজেই চাইতেন তার কপালের চন্দন যেন মেয়ে পরিয়ে দেয়। মায়ের কোলের ওপর বসে সেই ছোট্ট হাতেই সুচিত্রা সেনের কপালে চন্দন এঁকে দিতেন কিশোরী মুনমুন।

পেশাদার জীবনের ব্যস্ততার মাঝেও সুচিত্রা সেন ছিলেন পুরোদস্তুর একজন ‘সংসারি মা’। মুনমুন সেন স্মৃতিচারণ করে বলেন, শুটিং শেষে মা যখন বাড়ি ফিরতেন, তখন ঘরভর্তি চালগুঁড়োর আলপনা দেখে মা ভীষণ খুশি হতেন। খুব ছোট আমি তখন। বাইরের স্কুলে পড়ি। যখন বাড়ি আসতাম, আমার নানা কাজে উৎসাহ দিতেন মা। সেটা পিয়ানো বাজানো হোক, আলপনা দেওয়া, বা ছবি আঁকা।

১৯৩১ সালের এই দিনে পাবনায় জন্মগ্রহণ করা রমা দাশগুপ্ত থেকে সুচিত্রা সেন হয়ে ওঠার এই দীর্ঘ পথচলায় কন্যা মুনমুন সেন ছিলেন তার সবচেয়ে কাছের ছায়া। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ উপহার দেওয়া এই কিংবদন্তি ১৯৭৮ সালে স্বেচ্ছায় অবসর নিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান।

এরপর ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে তার মৃত্যু হয়। কিন্তু এখনও তিনি অমর ভক্তদের হৃদয়ে। তাই আজ তার জন্মদিনে দুই বাংলার অগণিত ভক্ত ও অনুরাগী তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে।

শাকিবের ‘রকস্টার’ দেখল বহু দর্শক

ঈদের দিন মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রত্যাশিত মেগাস্টার শাকিব খানের সিনেমা 'রকস্টার'।

নায়িকা ববির বিয়ের তথ্য প্রকাশ

ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি অভিনীত নতুন সিনেমা ‘তছনছ’ ঘিরে আলোচনার মধ্যেই সামনে এসেছে তার

মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত মেগাস্টার শাকিব খানের ‘রকস্টার’। ঈদের দিন থেকেই

ববির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি মুন্না খানের

চলচ্চিত্র ‘তছনছ’ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক মুন্না খান। সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

বরিশালে বাড়ছে এইডস রোগী, আক্রান্তদের বড় অংশ সমকামী

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জিয়াউর রহমান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত