ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন মোনালিসা

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

একসময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করেছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাচেও ছিলেন সমান পারদর্শী। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে সরে গিয়ে বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও কিছুদিন ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে জানা গেছে, মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার এরই মধ্যে প্রকাশ পেয়েছে।

এর পাশাপাশি এবার এসেছে তার ব্যক্তিগত ও পেশাজীবনের আরও একটি সুখবর। আজ (১৩ ডিসেম্বর) জানা গেছে, দীর্ঘ ১২ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করতে করতে ব্যবস্থাপক পদে উন্নীত হয়েছেন মোনালিসা। সম্প্রতি প্রতিষ্ঠানও পরিবর্তন করেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এই আনন্দের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।

জীবনের পথে উত্থান-পতন নতুন কিছু নয়। মোনালিসার জীবনও তার ব্যতিক্রম নয়। অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ততার মাঝেই ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। একই বছরের ১২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ছেদ পড়ে। বিচ্ছেদের মধ্য দিয়ে জীবনের সেই অধ্যায় শেষ হয়।

এই ছন্দপতনের পর ধীরে ধীরে নিজেকে নতুন করে গুছিয়ে নেন মোনালিসা। ২০১৩ সাল থেকে শুরু হয় তার নতুন পথচলা। অভিনয়ের মানুষ হলেও কর্মজীবনের শুরুটা হয় ভিন্ন পরিসরে- যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানপ্রধান হিসেবে। পরে নিজের প্রকৃত আগ্রহের জায়গা বিউটি ইন্ডাস্ট্রিতে মনোযোগ দেন তিনি।

মেকআপ বরাবরই তার প্যাশনের জায়গা ছিল। শুটিংয়েও নিজের সাজ নিজেই করতেন মোনালিসা। সেই আগ্রহ থেকেই যুক্ত হন বিশ্বখ্যাত একটি প্রসাধনী প্রতিষ্ঠানে। জ্যেষ্ঠ রূপবিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করতে করতে অর্জন করেন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস। বর্তমানে তিনি যোগ দিয়েছেন আরেকটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে। গতকাল শুক্রবার থেকেই ব্যবস্থাপক হিসেবে শুরু হয়েছে তার জীবনের নতুন অধ্যায়।

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোনালিসা বলেন, ‘অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় পৌঁছেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।’

নতুন দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনেছে। সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা-ক্যারিয়ারের আরও এগিয়ে যাওয়ার রোমাঞ্চকর যাত্রা।’

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু