ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অবৈধ কাগজে ভারতে থাকার অভিযোগে শান্তা পাল আটক

আমার বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৫, ২২:১৭
আপডেট  : ৩১ জুলাই ২০২৫, ২২:২৬

কলকাতার যাদবপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে অবস্থান এবং ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা পাল ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করছিলেন। তল্লাশির সময় তার কাছে একাধিক ভারতীয় পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি এবং রেশন কার্ড পাওয়া যায়। কিন্তু তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল এবং সেগুলোর নবায়নের কোনো উদ্যোগও তিনি নেননি।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, শান্তা ২০২০ সালে বর্ধমান জেলার একটি ঠিকানা ব্যবহার করে একটি ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেন। কলকাতার বিক্রমগড় ও দক্ষিণ কলকাতার অন্য ঠিকানাতেও তিনি ভিন্ন পরিচয়ে বসবাস করেছেন বলে জানা গেছে। এমনকি, একটি ঠিকানায় তার নামে নিয়মিত বিদ্যুৎ বিল পাঠানো হতো।

তল্লাশি চালিয়ে পুলিশ শান্তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিক্রমগড়ের ফ্ল্যাটে অভিযান চালানো হলে বেশ কিছু সন্দেহজনক নথিপত্রও উদ্ধার করা হয়।

এছাড়া জানা গেছে, শান্তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তবে তিনি কীভাবে ভারতীয় রেশন কার্ড ও আধার কার্ডের মালিক হলেন, সেই প্রশ্নে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

শান্তা পাল একসময় বাংলাদেশে 'মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ' খেতাব অর্জন করেন। পাশাপাশি তিনি বিমানবালার পেশাতেও যুক্ত ছিলেন। টালিউডে অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ২০২০ সালে পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আলোচনায় আসেন। রাজীব কুমার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাবেক স্বামী।

বর্তমানে শান্তাকে লালবাজার পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু