ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সিদ্ধার্থ-কিয়ারা ঘর আলো করে এলো কন্যা সন্তান

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৪:৫২
আপডেট  : ১৬ জুলাই ২০২৫, ১৪:৫৮

কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি । ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি চলতি বছরের শুরুতে তাদের প্রথম সন্তান আগমনের সুসংবাদ দিয়েছিলেন।

একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। তবে এই দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করেননি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রামে তাদের প্রথম সন্তান প্রত্যাশার কথা জানান দেন। তারা সামাজিক মাধ্যমে ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার... শিগগিরই আসছে।”

জানা গেছে, সিদ্ধার্থ এবং কিয়ারার প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে এবং তাদের প্রথম ছবি 'শেরশাহ'-এর সেটে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু স্বীকার বা অস্বীকার করেননি এবং ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়েরই আগামী মাসে বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থকে জাহ্নবী কাপুরের বিপরীতে রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’-তে দেখা যাবে। অন্যদিকে, কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সাথে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের বড় বাজেটের ছবি ‘ওয়ার ২’-তে, যা স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আমার বার্তা/এল/এমই

সব পোস্ট ডিলিট, সত্যিই কি অভিনয় ছাড়ছেন রামশা?

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী রামশা খান ও অভিনেতা খুশাল খানের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে

কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার

বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার গ্ল্যামার গার্ল তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা তুঙ্গে। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি

আমার কম কাজ করলেও চলে: স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার