ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

জাতপাত নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে মানুষ: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
৩১ জানুয়ারি ২০২৬, ১৯:০৩
সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়, বাংলাদেশের মানুষই আমাদের কাছে মুখ্য। তিনি বলেন, আমরা সবাই বিএনপি করি, আমরা শান্তিতে বিশ্বাস করি। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের কাছে মানুষের মর্যাদাই প্রধান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা গেলে তবেই প্রকৃত অর্থে দেশ ও মানুষের সমস্যার সমাধান সম্ভব।

তারেক রহমান বলেন, গত ১৬–১৭ বছরে যারা রাজনৈতিক অধিকারের জন্য প্রতিবাদ করেছে, তাদের অনেকেই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তিনি ‘মেরি’ নামের এক নারীর উদাহরণ দিয়ে বলেন, ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এ রকম হাজারো মানুষ আজও বঞ্চনা ও নির্যাতনের শিকার।

তারেক রহমান বলেন, যারা রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, যারা মানুষকে কথা বলার ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি জীবন দিয়েছে। তিনি বলেন, এসব আত্মত্যাগের যথাযথ প্রতিদান দিতে হলে শুধু সভা-সমাবেশ করলেই হবে না, জনগণকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।

বিকেল ৪টার দিকে জনসভায় তারেক রহমান উপস্থিত হলে পুরো মাঠ করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৯ বছর পর সিরাজগঞ্জে তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। দুপুরের মধ্যেই বিসিক শিল্পপার্ক মাঠে মানুষের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়া বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, পাবনা-৫ আসনের প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এম এ মুহিত, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব ও পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

আমার বার্তা/এমই

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত কর্মী সাওদা

যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: জামায়াত আমির

গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান