ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকেকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আট ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।

কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালের জেটিতে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর এলাকায় আজ রোববার থেকে ৩০ দিনের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে। গতকাল রোববার সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসিব আজিজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন।

জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বার্থ অপারেটররা জানান, শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় জিসিবি জেটিতে থাকা একটি কনটেইনারবাহী জাহাজসহ চারটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, জিসিবি, সিসিটি এবং এনসিটিসহ সব টার্মিনালেই কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা আজ প্রশাসনিক কার্যক্রমেও আট ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।

সিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারা অনুযায়ী আন্দোলন কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আওতায় বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং এবং বন্দরসংলগ্ন এলাকাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। গতকাল আন্দোলনরত শ্রমিকরা এসব এলাকায় বিক্ষোভ মিছিল করেছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যান বন্দর এলাকায় চলাচল করে। মিছিল-সমাবেশের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করে। এটি জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম পোর্ট অথরিটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

আমার বার্তা/জেইচ

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত

মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে অবস্থিত মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অবসরপ্রাপ্ত সহকারী

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহত

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান

আজ থেকে সংসদ চলবে দুইবেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায়

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও সংবর্ধনা