ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১৮:৪২

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা শিক্ষা বোর্ড এবং ১০টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিলেটের মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।

রাজধানীর পল্লবী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তার। বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক ড. ফোরকান মিয়া।

এ ছাড়া মাগুরা সরকারি কলেজে অধ্যক্ষ হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ করা হয়েছে বাংলা বিভাগের অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীকে।

টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শনের অধ্যাপক পারভীন আক্তার। রংপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. শাহজাহান নাসির।

সরকারি সাদত কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানি। টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইন।

এ ছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি এর আগে ঢাকা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি এর আগে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে বর্তমান সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন উপপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মো. ফরিদুজ্জামান। বর্তমানে তিনি আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়, প্রথম সংশোধনী) উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

আমার বার্তা/এমই

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগেই শিক্ষার্থীরা ২০২৭ সালের পাঠ্যবই হাতে পাবে বলে আশা

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে

এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি, তথ্য চাইল বোর্ড

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাতেও সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে রাখা হবে। দেশজুড়ে সুষ্ঠু,

সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি সংসদীয় এলাকায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কি না, সে বিষয়ে সরকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী