ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১৮:৩৯

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রশাসনের কাছেও একই বার্তা আমরা দিয়েছি। প্রশাসনকে পরিষ্কার বলে দিয়েছি। আপনারা কাজ করবেন, সরকার আপনাদের জন্য সকল ব্যবস্থা রেখেছে। আপনাদের সংসার চালানোর জন্য বেতন ও ভাতা আছে। আপনাদের পদবি অনুযায়ী গাড়ি আছে। আপনাদের সকল সুবিধা সরকার করে দিয়েছে। পর্যায়ক্রমে করে দেবে। অতএব অন্য দিকে আপনারা নজর দেবেন না। এই বিষয়টি এই বার্তাটা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের সকল পর্যায়ে পৌঁছে দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, দেশের মানুষ চিন্তা করে জরিপ আসলেই আমার জমি-বাড়ি টাকার বিনিময়ে অন্য কারও নামে লিখে নিয়ে যাই জরিপে। এ রকম একটা অবস্থা অতীতে ছিল। এই অবস্থা থেকে জনগণ যাতে রেহাই পান, জনগণ যাতে স্বস্তিতে থাকেন যে জরিপ হোক আর যাই হোক আমার জায়গা আমার থাকবে। এই স্বস্তির জন্যেই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন।

তিনি বলেন, আমাদের নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সকল পর্যায়ে নাগরিকের সেবা সুনিশ্চিত করার জন্য নাগরিকরা যাতে কোনোভাবে কষ্টের মধ্যে না থাকে। কোনোভাবে যেন কোনো দপ্তরে গিয়ে কোনো সরকারী অফিস, আদালত বা কোথাও গিয়ে হয়রানির শিকার না হয়। সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন)

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস