ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৯:১৫

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সপ্তম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে মোট ২০ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৩ হাজার ৪৬৫ জন, মাদরাসা বোর্ডে ১৩ হাজার ৮৩৩ জন এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৩০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে মাদরাসা বোর্ডেই ৭ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আজ ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ৫ লাখ ১৩ হাজার ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৫ লাখ ১০ হাজার ১৪৭ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী, যার হার ০ দশমিক ৬৭ শতাংশ।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৮২৩ জন অনুপস্থিত ছিল। এছাড়া রাজশাহীতে ৭৪৩, দিনাজপুরে ৫৯১, ময়মনসিংহে ৩১২, কুমিল্লায় ৩১১, যশোরে ২৪৯, বরিশালে ১৯৭, চট্টগ্রামে ১২৩ এবং সিলেটে ১১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সাধারণ বোর্ডগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, বাকি ৮টি বোর্ডে কোনো বহিষ্কার নেই।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে আরও জানা গেছে, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আজ ‘ইংরেজি প্রথম পত্র’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৫৮ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৪৪ হাজার ২২১ জন। এই বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১৩ হাজার ৮৩৩ জন, যা ৫ দশমিক ৩৬ শতাংশ। নিয়ম ভঙ্গের দায়ে মাদারাসা বোর্ডে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ‘আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ’ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৪২ জন। এখানে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩০৬ জন (২ দশমিক ৮৪ শতাংশ)। তবে এই বোর্ডে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি৷

আমার বার্তা/এমই

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা শিক্ষা বোর্ড এবং ১০টি সরকারি কলেজে

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিতে মায়েদের

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাতিল করে ইসলামি প্রজাতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা, সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল