ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৪:৩৩

সারাদেশে তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচিতে জেগে উঠেছে সম্ভাবনার নতুন আলো। তৃতীয় দিনে এসে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফুটবল, দাবা, মার্শাল আর্ট ও অ্যাথলেটিকসে খুদে অ্যাথলেটদের প্রাণবন্ত অংশগ্রহণ মাঠে এনে দিয়েছে উৎসবের আমেজ। জেলা শহর থেকে উপজেলা—সবখানেই কিশোর-কিশোরীদের চোখে ছিল জয়ের স্বপ্ন, আর খেলায় ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

ঢাকা জেলা পর্যায়ে মার্শাল আর্টে তায়কোয়ানদো ও উশু ইভেন্টে প্রতিযোগীরা দেখিয়েছে দারুণ নৈপুণ্য। অনূর্ধ্ব ৪৫ কেজি তায়কোয়ানদো বিভাগে মিরপুরের আফরিন রহমান ও ক্যান্টনমেন্টের আমরিন আকমল মানহা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। উশুতে শাহ আলীর ইরফান হোসাইন সিয়াম এবং কাফরুলের শান্তন আহমেদ চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়েন।

বরিশালে ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। বালক বিভাগে বানারীপাড়া উপজেলা ৪-২ গোলে মেহেন্দিগঞ্জকে হারালেও বালিকা বিভাগে পাল্টা জয়ে এগিয়ে যায় মেহেন্দিগঞ্জ। একই সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন বালক ও বালিকা উভয় বিভাগেই শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারায়। দাবায় বালক বিভাগে সুদীপ্ত রায় এবং বালিকা বিভাগে রশনী রব চ্যাম্পিয়ন হন।

ভোলায় অ্যাথলেটিকস ট্র্যাকে ছিল গতির ঝড়। ১০০ মিটারে লালমোহনের মেহেদী হাসান রবিন এবং ২০০ মিটারে ভোলা সদরের আকাশ দ্রুততম হয়ে শিরোপা জেতেন। অন্যদিকে মানিকগঞ্জে কাবাডির চূড়ান্ত লড়াইয়ে বালক বিভাগে পৌরসভা দল এবং বালিকা বিভাগে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

জেলা ক্রীড়া অফিসগুলোর তত্ত্বাবধানে পরিচালিত এই আয়োজন থেকে উঠে আসা প্রতিভাবান ক্রীড়াবিদরাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তৃণমূলের এই জাগরণই দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

আমার বার্তা/এমই

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

গত মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে এডহক কমিটির কাছে। যে

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচ করেন

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কাবাডি ফেডারেশনের বিরুদ্ধে। খেলোয়াড়, রেফারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থাকলে কী সুবিধা, মন্ত্রীকে জানাল এয়ারবাস

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাইকোর্টে জামিন

হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি: ফকির মাহবুব

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানি মন্ত্রী

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ভারত হতে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য-শিক্ষা ও জ্বালানি খাতে অগ্রগতির তথ্য জানালেন ডা. জাহেদ

নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ জন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম