ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহে কুমিল্লার গর্ব, পুরস্কৃত শায়লা

মোঃ আবু সাঈদ
২১ জানুয়ারি ২০২৬, ২০:৫৭
আপডেট  : ২১ জানুয়ারি ২০২৬, ২১:১১

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মেধা, প্রতিভা ও আধ্যাত্মিকতার অনন্য স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি সংগীতশিল্পী শায়লা বিনতে বাশার। তিনি নাত বিভাগের গ্রুপ ‘গ’–তে অসাধারণ পরিবেশনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

শায়লা বিনতে বাশার কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সদর, কুমিল্লা–এর শিক্ষার্থী। প্রতিযোগিতায় তাঁর সুরেলা কণ্ঠ, সাবলীল উচ্চারণ ও ভাবগভীর উপস্থাপন বিচারকদের মুগ্ধ করে এবং তাঁকে শীর্ষস্থানে পৌঁছে দেয়।

তিনি একজন প্রতিভাবান বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে ইসলামিক সংগীত, নাশিদ ও আধ্যাত্মিক গান পরিবেশনের জন্য ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন। তাঁর গানগুলোতে শান্তি, ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধের গভীর প্রতিফলন দেখা যায়। সংগীতের মাধ্যমে নৈতিকতা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

শায়লার এই কৃতিত্বপূর্ণ সাফল্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। কলেজ প্রশাসন, শিক্ষকবৃন্দ, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে বইছে উচ্ছ্বাসের বন্যা। অনেকেই মনে করছেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—বরং পুরো প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।

শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে শায়লা বিনতে বাশারের এই সাফল্য ভবিষ্যতে ইসলামী সংগীতাঙ্গনে আরও উজ্জ্বল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং

৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, পাস ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি