ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৭

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এদিন দুপুরের পর এ ফল প্রকাশ করা হতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। আগামীকাল দুপুরের পর ফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশাবাদী।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মেধাতালিকা তৈরি করা হবে যেভাবে

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধাতালিকা তৈরির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রার্থীর জন্য আলাদা নিয়ম রয়েছে। ভর্তির নীতিমালা বিশ্লেষণ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, মেডিকেল ও ডেন্টাল ভর্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ×৮= ৪০ নম্বর। এইচএসসির জিপিএ×১২= ৬০ নম্বর।

অন্যদিকে লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের ওপর। এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে ভর্তিচ্ছু শিক্ষার্থী যে নম্বর পাবেন, তা হিসাব করে মেধাতালিকা চূড়ান্ত করা হবে।

সেকেন্ড টাইম ও ভর্তি হওয়াদের জন্য ভিন্ন নিয়ম

২০২৫ সালে এইচএসসি পাস করা ভর্তিচ্ছুদের প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। এর বাইরে তাদের আর কোনো নম্বর কাটা হবে না। কিন্তু ২০২৪ সালে এইচএসসি পাস বা সেকেন্ড টাইমের পরীক্ষার্থীদের ক্ষেত্রে তার প্রাপ্ত মোট নম্বরের থেকে ৩ নম্বর কেটে নেওয়া হবে। এরপর এসএসসি, এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।

অর্থাৎ, সেকেন্ড টাইমের কোনো শিক্ষার্থী যদি লিখিত পরীক্ষায় ৬৫, এসএসসির জিপিএতে ৪০, এইচএসসির জিপিএতে ৪০ করে মোট ১৪৫ নম্বর পান- তাহলে তার প্রাপ্ত নম্বর দেখানো হবে ১৪২।

অন্যদিকে ২০২৪ সালে এইচএসসি পাস করে গত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোনো মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এবং সেখানে ভর্তি হয়েছেন- এমন ভর্তিচ্ছুর ক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর থেকে ৫ কেটে নেওয়া হবে।

অর্থাৎ, তিনি যদি লিখিত পরীক্ষায় ৬৫, এসএসসির জিপিএতে ৪০, এইচএসসির জিপিএতে ৪০ করে মোট ১৪৫ নম্বর পান। তাহলে তার প্রাপ্ত নম্বর দেখানো হবে ১৪০।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস এক হাজার ৪০৫টি। অর্থাৎ, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি, যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে এক হাজার ৯৫০টি আসন।

এমবিবিএস ও বিডিএস কোর্সে মোট ১৩ হাজার ৫১টি শূন্য আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। সে হিসাবে এবার আসনপ্রতি লড়বেন ৯ জন ভর্তিচ্ছু (৯ দশমিক ৪০ জন)। এবার আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু