ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

উচ্চশিক্ষায় বিনিয়োগে আগ্রহী জাইকা: বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষায় নতুন সম্ভাবনা

বিশেষ প্রতিবেদক:
১১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৮

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। দেশের শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প ২০২৮ সালে গ্রহণ করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ- এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাইকার একটি প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাইকার উপ-মহাপরিচালক দাইসুকে উয়েদার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

জাইকার ধারণাপত্র অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ সরাসরি যুক্ত হবে জাপানের শীর্ষ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে। প্রকল্পের আওতায় যৌথ গবেষণাগার (ল্যাব) বিনিময় ও ব্যবহারের সুযোগ, পোস্টগ্রাজুয়েট পর্যায়ে যৌথ ডিগ্রি প্রোগ্রাম, আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্টার্নশিপ, শিক্ষক–শিক্ষার্থীদের পিএইচডি বৃত্তি, শিক্ষার্থীদের জন্য আবাসন ও চাকরির সুযোগ এবং শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

জাইকার প্রতিনিধি দাইসুকে উয়েদা জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পূর্ণাঙ্গ সমীক্ষা খুব শীঘ্রই শুরু করা হবে। এরই অংশ হিসেবে তাঁরা ইতোমধ্যে দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন এবং তথ্য–উপাত্ত সংগ্রহ করেছেন।

সভায় দাইসুকে উয়েদা বলেন, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে। এ সময়ে প্রযুক্তি, উদ্ভাবন এবং শিল্পবৈচিত্র্যের চাহিদা দ্রুত বাড়বে। তিনি মনে করেন, এ পর্যায়ে উচ্চশিক্ষাকে আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। তাই জাইকার এ প্রকল্প উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ জাইকার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা এগিয়ে যাবে। শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের যোগ্যতা অর্জন করতে পারবে, যা শ্রমবাজারেও বড় প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে ইউজিসি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি প্রকল্পে আরও বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু