ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

মেডিকেল ভর্তিতে জিপিএ কমলেও ‘শর্তে’ কপাল পুড়ছে ভর্তিচ্ছুদের

আমার বার্তা অনলাইন:
০২ নভেম্বর ২০২৫, ১৫:১৯

এইচএসসি পরীক্ষায় এবার ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। বিগত ২০ বছরের ইতিহাসে এবারই পাসের হার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিগত বছরের চেয়ে অর্ধেকের কম। এমন বাস্তবতায় মেডিকেল ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা।

ভর্তিচ্ছু অসংখ্য শিক্ষার্থী এসএসসিতে ভালো ফল করেও এইচএসসিতে ছন্দপতন ঘটায় আবেদনের ‘অযোগ্য’ বলে বিবেচিত হচ্ছেন। তারা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটুকুও পাচ্ছেন না। এটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘সুযোগের অসমতা’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ২০২৪ সালে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আবেদনের ন্যূনতম যোগ্যতা ছিল এএসএসসি ও এইচএসসির জিপিএ মিলিয়ে ৯ পয়েন্ট। এবার ফল বিপর্যয়ের পর শিক্ষার্থী-অভিভাবকদের দাবির মুখে তা ৮.৫ পয়েন্ট করা হয়েছে। অর্থাৎ, এসএসসি ও এইচএসসি মিলিয়ে কোনো শিক্ষার্থী ৮.৫ পয়েন্ট পেলে তিনি ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।

গত ২৯ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় আবেদনের ক্ষেত্রে জিপিএ কমানো হয়। কর্তৃপক্ষের এমন ‘উদার’ সিদ্ধান্তে খুশি হয়েছিলেন অসংখ্য শিক্ষার্থী-অভিভাবক। তবে ৩০ অক্টোবর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রকাশিত এমবিবিএস ও ডেন্টাল ভর্তি নীতমালায় সেই খুশিতে ভাটা পড়েছে। কারণ সেখানে এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে কমপক্ষে জিপিএ-৪ পাওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে অনেকে আবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতায় পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৪ পাওয়ার শর্ত তুলে দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন তাজমিরা তানজু। এইচএসসি পরীক্ষার পর থেকে মেডিকেল ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু এইচএসসিতে জিপিএ কম এসেছে তার। তাজমিরার মা তহমিনা আক্তার জাগো নিউজকে বলেন, এসএসসিতে মেয়েটা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এবার ৩.৮০ পেয়েছে। এমন ফল কীভাবে হলো বুঝতে পারছি না। আমি চাই, মেয়েটাকে অন্তত ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক।

মেয়ের আত্মবিশ্বাস রয়েছে জানিয়ে তহমিনা বলেন, ও বলছে- আম্মু জিপিএ কম এলেও আমাকে আবেদনের সুযোগ দিলে আমি চান্স পেয়ে যাবো। তার মানে ওর প্রস্তুতি ভালো। এখন সরকার যদি বিবেচনা করে তাহলে মেয়েটা মেডিকেল ভর্তির চেষ্টার সুযোগ পাবে।

জ্যেষ্ঠ সাংবাদিক আরিফুর রহমান বাবু। তার মেয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও এবার জিপিএ-৩.৯২ পেয়েছেন। মাত্র ০.০৮ পয়েন্ট কম পাওয়ায় ভর্তির আবেদনের সুযোগই দেওয়া হবে না- এটাকে ইতিবাচকভাবে দেখছেন না তিনি।

আরিফুর রহমান বাবু বলেন, এবার সারাদেশের শিক্ষার্থীদের গড় ফলাফলটা বেশ খারাপ হয়েছে। দুর্ভাগ্যক্রম আমার সন্তানও জিপিএ একটু কম পেয়েছে। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য তার প্রস্তুতি ভালো। সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চায়, তার মেধার স্বাক্ষর রাখতে চায়। কিন্তু তাকে আবেদনের সুযোগই দেওয়া হবে না- এটা মোটেও ভালো সিস্টেম (পদ্ধতি) হতে পারে না।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি মিলিয়ে তার পয়েন্ট ৮.৫-এরও বেশি। কিন্তু এইচএসসিতে ০.০৮ পয়েন্ট কম থাকায় তাকে প্রতিযোগিতায় নামতেই দেওয়া হচ্ছে না।

বিষয়টি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ কর্তৃপক্ষকে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

যা বলছে কর্তৃপক্ষ

অভিভাবকরা শর্ত (পৃথকভাবে জিপিএ-৪) তুলে দেওয়ার দাবি জানালেও তা সম্ভব নয় বলে মনে করেন মেডিকল ও ডেন্টাল ভর্তি কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সব দিক বিবেচনা করেই এ শর্তারোপ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

মেডিকেল ও ডেন্টাল ভর্তির নীতিমালা তৈরি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফলাফল নিম্নমুখী হওয়ায় এবার আমরা তো উদারতা দেখিয়েছিই। জিপিএ কমানো হয়েছে। আগে ছিল এসএসসি-এইচএসসি মিলিয়ে ৯, এবার তা ৮.৫ পয়েন্ট করা হয়েছে। এখন এসএসসি ও এইচএসসিতে যে ন্যূনতম শর্ত জিপিএ-৪ দেওয়া হয়েছে, তার নিচে তো নামা সম্ভব নয়। একজন শিক্ষার্থীকে আপনি এমবিবিএস পড়াবেন, তার তো ন্যূনতম একটা জিপিএ পেয়ে আসতেই হবে। এর নিচে নামা আর সম্ভব নয়।

একই কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি বলেন, জিপিএ কমানো নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সভাপতিত্বে সভা হয়েছে। সেখানে সব দিক বিবেচনা করা হয়েছে। এরপর সিদ্ধান্ত হয়েছে। এরপর আর কারও কোনো আপত্তি থাকার কথা না। তারপরও যারা সুযোগ পাচ্ছে না, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া তো কিছু করার নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য জায়গায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অবারিত সুযোগ তাদের রয়েছে।

ভর্তি পরীক্ষা কবে, নীতিমালায় কী আছে

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন খুব শিগগির শুরু হবে।

বিএমডিসি প্রকাশিত নীতিমালা অনুযায়ী- এবার অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ১০০ নম্বর নির্ধারণ করা হবে।

নীতিমালা অনুযায়ী- বাংলাদেশি আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পাঠ্য থাকতে হবে। একই সঙ্গে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ জিপিএ থাকতে হবে।

প্রকাশিত নীতিমালা অনুযায়ী- ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে ২০২২ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নিতে পারবেন না।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু