ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন ১৯ সরকারি কলেজের বেতন-ভাতা পরিশোধে বরাদ্দ

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৫, ১৭:৫০
আপডেট  : ১১ আগস্ট ২০২৫, ১৭:৫৩

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নতুন সরকারি কলেজসহ মোট ১৯টি প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

রোববার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. আবুল কালাম আজাদের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বরাদ্দের বিস্তারিত ছকসহ বিতরণ তালিকা প্রকাশ করা হয়েছে।

জানানো হয়েছে, এ বরাদ্দ ‘১২৫০২০৭০০০০০০-সরকারি মহাবিদ্যালয়সমূহ’ খাত থেকে প্রদান করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন খাতে ব্যয় ও বিলির জন্য মঞ্জুর করা হয়েছে। বরাদ্দ করা অর্থ আর্থিক ক্ষমতা অর্পণ বিধি অনুসারে ব্যয় করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ক্রমিক ১ থেকে ১৪ এবং ১৬ থেকে ১৯ নম্বর প্রতিষ্ঠান ২০১৮-১৯ ও ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের বকেয়া বেতন-ভাতা উত্তোলন করতে পারবে। তবে ক্রমিক ১৫ নম্বর প্রতিষ্ঠান শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতন-ভাতা তুলতে পারবে।

ছক অনুযায়ী বরাদ্দ পাওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে— পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, হবিগঞ্জের বাহুবলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ, শেরপুরের নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজ, গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজ ও ধুনট সরকারি ডিগ্রি কলেজ, কুড়িগ্রামের রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজ, পটুয়াখালীর দশমিনার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ, শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ, শেরপুর সরকারি কলেজ, যশোরের মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, পাবনার ফরিদপুর সরকারি মোহাম্মদ ইয়াছিন ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ, ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, নরসিংদীর বেলাবো সরকারি হোসেন আলী কলেজ, সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ, কুমিল্লার সদর দক্ষিণের লালমাই সরকারি কলেজ এবং বগুড়ার সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরাদ্দ করা অর্থের আওতাভুক্ত শিক্ষক-কর্মচারীরা যদি এমপিও বাবদ বেতন-ভাতা বা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে বেতন গ্রহণ করে থাকেন, তবে তা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। পাশাপাশি সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মেনে অর্থ ব্যয় করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

এছাড়া উদ্বৃত্ত অর্থ ৩০ জুন, ২০২৬ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু