ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশেষ অনুদান পাচ্ছেন ৬৭৪৯ শিক্ষার্থী ও ২৫০ শিক্ষক-কর্মচারী

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৫, ১৪:৫০

২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বিশেষ অনুদান’ খাতের আওতায় দেশের বিভিন্ন স্তরের ৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী, ২৫০ জন শিক্ষক-কর্মচারী এবং ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনুদানের অর্থ মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ এর মাধ্যমে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি অর্থবছরে বিশেষ অনুদানের আওতায় মোট ৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী, ২৫০ জন শিক্ষক-কর্মচারী এবং ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ২ হাজার ৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৫৯৭ জন, একাদশ-দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে যারা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে পড়ছে, তাদের প্রত্যেকে ৮ হাজার টাকা করে পাবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পাবেন ৯ হাজার টাকা করে, আর স্নাতক বা তার ঊর্ধ্বতন পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার টাকা করে। এদিকে মনোনীত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং প্রতিটি শিক্ষক-কর্মচারীকে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

এই অর্থ বিতরণ করা হবে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে। জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে পাঠানো হবে, আর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান যাবে ‘নগদ’ অ্যাকাউন্টে।

আরও বলা হয়েছে, মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিস্তারিত তালিকা সংযুক্ত করা হয়েছে। এসব তালিকার মধ্যে ১০১টি প্রতিষ্ঠানের নাম রয়েছে ৫ পৃষ্ঠায়, ২৫০ জন শিক্ষক-কর্মচারীর নাম ১২ পৃষ্ঠায়, আর শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের নাম রয়েছে আলাদাভাবে—৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য ৯৭ পৃষ্ঠা, ৯ম-১০ম শ্রেণির জন্য ৮৫ পৃষ্ঠা, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ৫৩ পৃষ্ঠা এবং স্নাতক পর্যায়ের জন্য ৬৪ পৃষ্ঠা জুড়ে।

এই বরাদ্দে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি বরাদ্দ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।

প্রজ্ঞাপনে বরাদ্দ হওয়া অর্থ সঠিকভাবে বণ্টনের জন্য সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো জিজ্ঞাসা বা সহযোগিতার প্রয়োজন হলে ই-মেইল ([email protected]) ও ফোন (৯৫১২২০৫) নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু