ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গুচ্ছ ভর্তির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৫.৭৪

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৫, ১৭:০৯
আপডেট  : ১৩ মে ২০২৫, ১৭:১৭

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৪৫ দশমিক ৭৪ শতাংশ ভর্তিচ্ছু।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টার দিকে এ ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) লগইন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন। অর্থাৎ, ৮৭ দশমিক ৯৮ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

এ পরীক্ষায় পাস করেছেন ৫৭ হাজার ৪২৫ জন, শতাংশের হিসাবে যা ৪৫ দশমিক ৭৪ শতাংশ। আর ফেল করেছেন ৬৮ হাজার ১২৮ জন বা ৫৪ দশমিক ২৬ শতাংশ।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪ দশমিক ৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ১৫ দশমিক ৭৫। এ ইউনিটের পরীক্ষায় ওএমআর শিট বাতিল হয়েছে ৩৯ ভর্তিচ্ছুর।

গত ৯ মে সারাদেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু