ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১১:১৫

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। চলতি মাসে তৃতীয় দফায় শনিবার (২৮ মার্চ) পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু করেছে।

এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।

এরও আগে ১১ মার্চ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়।

তৃতীয় দফায় শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র পাইপলাইনে পাম্পিং করে ডিজেল ছাড়তে শুরু করেছে। ৬০ ঘণ্টা ধরে মঙ্গলবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পুরোপুরি পৌঁছে যাবে।

পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী চলতি মাসে তৃতীয় দফায় ৭ হাজার ডিজেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে পাইপ লাইনে পাম্পিং করে ভারতের নূমালীগড় রিফাইনারী থেকে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।

চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দুই ধাপেসহ মোট ৩ ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে। এবার আসছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল।

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনরুদ্ধার, আঞ্চলিক ভারসাম্য এবং সামাজিক সংহতিকে ভিত্তি করে পাঁচ স্তম্ভের

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

আসছে বাজেটে রাজস্ব আদায়ের আওতা বাড়ানো হয়েছে জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটি

এক জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে আগামী এক জুলাই থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা

ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা বিদ্রুপ করছে: রিজভী

মিটিং শেষ করেই গালি দেন পাটওয়ারী, তবে আমি ক্ষুব্ধ নই: সিইসি

কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে