ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আফসিয়া

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯
আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০২

সায়মন ওভারসিজ এর এমডি আফসিয়া জান্নাত সালেহের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পায়নি মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আইএটিএ জিডিএস আইডি ব্যবহার করে বিভিন্ন দেশের ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ১৮৯৪ টি এয়ার টিকিট কিনে ১৬ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ তুলেছিলেন নড়িয়া ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী সবুজ মুন্সী। তবে মন্ত্রলায় এসব বিষয় পর্যালোচনা করে কোনো সত্যতা না পেয়ে রবিবার আফসিয়াকে অব্যাহতি দিয়ে পত্র জারি করেছে।

এয়ার টিকিটের ভাড়া কৃত্রিমভাবে বাড়ানো ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে যাত্রীদের নাম ও বিস্তারিত তথ্য ছাড়াই গ্রুপ বুকিং ও সিট ব্লক করে রাখার মতো অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে অপপ্রচারে জড়িয়েছে—এমন অভিযোগ উঠেছে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৪-২০২৫ মহাসচিব ও সাইমন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বে এই অনিয়মের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হলে, ক্ষুব্ধ একটি সিন্ডিকেট চক্র সাইমন ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রচারণা শুরু করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ৪৪ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে আন্তর্জাতিক মানের কর্পোরেট ট্রাভেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সাইমন ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে ‘দেশের বাইরে এয়ার টিকিট বিক্রয়ের মাধ্যমে অর্থ পাচার’-এর অভিযোগ উত্থাপন করা হয়। তবে অভিযোগের সঙ্গে কোনো যাত্রী নাম, পাসপোর্ট নম্বর, পিএনআর, টিকিট নম্বর বা অর্থ লেনদেনের গ্রহণযোগ্য তথ্য উপস্থাপন করা হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ব্যাখ্যা তলব নোটিশের জবাবে সাইমন ওভারসিজ লিমিটেড বিস্তারিত তথ্য, ব্যাংক স্টেটমেন্ট, আইএটিএ বিএসপি রিপোর্ট, টিকিট কপি ও সংশ্লিষ্ট ডকুমেন্ট দাখিল করে। পর্যালোচনায় দেখা যায়, অভিযোগটি ছিল ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব দিক বিবেচনা করে অভিযোগটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে সাইমন ওভারসিজ লিমিটেডকে রবিবার অব্যাহতি প্রদান করা হয়েছে।

ট্রেড বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে এয়ার টিকিট সিন্ডিকেশন, নামবিহীন গ্রুপ বুকিং ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত কিছু অসাধু ব্যবসায়ী প্রতিহিংসামূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সাইমন ওভারসিজ লিমিটেড জানায়, এই মিথ্যা অভিযোগ ও মানহানিকর অপপ্রচারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে। ট্রাভেল ট্রেড সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন আটাব নির্বাচন ও ট্রেড সংস্কার কার্যক্রমকে ঘিরে এ ধরনের অপপ্রচার নতুন নয়। তারা এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রকৃত সংস্কার উদ্যোগকে সমর্থন জানানোর আহ্বান জানান।

আমার বার্তা/এমই

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার পর রাজস্ব আদায় বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান

রূপালী ব্যাংকের কমেছে খেলাপি ঋণ, আমানত-রেমিট্যান্স অর্জনে রেকর্ড

দেশের ব্যাংকিং খাত যখন বৈশ্বিক মন্দা, ডলার সংকট আর খেলাপি ঋণের চাপে অস্থির সময় পার

ঢাবির ক্লিনিক্যাল ট্রায়ালে প্রোবায়োটিক কারকুমা বায়োকমফোর্টরের ফল উন্মোচন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে, সেন্টার ফর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যে প্রতিক্রিয়া স্কটল্যান্ডের

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে উদারপন্থি গণতন্ত্র চাই: মির্জা ফখরুল