ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিএসসির আরপিওর অর্থ ব্যয়ের ১৪ বছর, সুদ আয় ২৩৪ কোটি

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০২

পুঁজিবাজার থেকে ২০১১ সালে রিপিট পাবলিক অফারের (আরপিও) মাধ্যমে প্রায় ৩১৪ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছিল রাষ্ট্রায়ত্ত জাহাজ পরিবহন সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

প্রায় ১৪ বছর পর গত অক্টোবরে আরপিও তহবিলের পুরো অর্থ ব্যয় করেছে সংস্থাটি। এ সময়ে আরপিও তহবিলের অর্থ ব্যাংকে আমানত হিসেবে রেখে ২৩৪ কোটি টাকারও বেশি সুদ আয় করেছে বিএসসি। সুদ বাবদ আয় হওয়া এ অর্থ জাহাজ পরিচালন ব্যয় মেটাতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

আরপিও তহবিল ব্যয়সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিএসসির ৩১৩ কোটি ৭০ লাখ টাকার আরপিও তহবিলের মধ্যে ২৯ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৭০ টাকা অব্যবহৃত ছিল। গত অক্টোবরে সংস্থাটি আরপিও তহবিলের পুরো অর্থ ব্যয় সম্পন্ন করেছে। এর মধ্যে ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পে ২৩৬ কোটি ৪১ লাখ ৩০ হাজার ২৩ টাকা, ভবন নির্মাণে ৫৯ কোটি ৩৫ লাখ ৯ হাজার ও আরপিও খরচ বাবদ ১৭ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯৭৭ টাকা ব্যয় করেছে বিএসসি। আরপিওর অর্থ ব্যাংকে রেখে ২৩৪ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৫০ টাকা সুদ আয় করেছে সংস্থাটি। এক্ষেত্রে সুদহার ছিল ৬ থেকে ১০ শতাংশ।

কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নীতিমালা অনুসারে আরপিওর অর্থ মূলধনি খাতে ব্যয় করার বাধ্যবাধকতা রয়েছে। তবে সুদ আয়ের অর্থ কোন খাতে ব্যয় করা হবে সে বিষয়ে নীতিমালায় কিছু বলা নেই। সুদ আয়ের অর্থ তদের জাহাজ পরিচালনার ব্যয় মেটানোর জন্য ব্যবহার করা হয়েছে। আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অনুমোদন নেওয়া হবে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪ টাকা ৮৪ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২২ ডিসেম্বর এজিএম আহ্বান করেছে বিএসসি। এ-সংক্রান্ড রেকর্ড ডেট ছিল ৭ ডিসেম্বর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার বিএসসির শেয়ার সর্বশেষ ১০৭ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৮২ টাকা ৬০ পয়সা থেকে ১২৭ টাকার মধ্যে ওঠানামা করেছে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু