ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ইতিহাসে প্রথম শীর্ষ পদে বাংলাদেশি ও নারী নিয়োগ দিলো বাটা

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭

বাংলাদেশে ব্যবসা শুরু করার ৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো নারী এবং বাংলাদেশি নাগরিককে কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ফারিয়া ইয়াসমিন নামের এই কর্মকর্তা চলতি অক্টোবর মাস থেকে কোম্পানির শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৩ অক্টোবর) বাটা সু-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফারিয়া ইয়াসমিনের এই নিয়োগের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহুজাতিক জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের শীর্ষ পদে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটির নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফারিয়া ইয়াসমিনকে। তিনি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হচ্ছেন এবং অক্টোবর থেকে দায়িত্ব নিচ্ছেন। দেবব্রত মুখার্জি ২০ নভেম্বর ২০২৫ থেকে বাটার দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন- বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ফারিয়া ইয়াসমিনের রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরের অভিজ্ঞতা। বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসির চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রেকিট বেস্তিজার, ম্যারিকো ও নেসলের সিনিয়র পদেও কাজ করেছেন। ফারিয়া ইয়াসমিনের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও দীর্ঘ অভিজ্ঞতা বাটার ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগস্ট ২০২৩ থেকে দায়িত্ব পালন করা দেবব্রত মুখার্জির অবদান ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাটা। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও তিনি প্রতিষ্ঠানটিকে স্থিতিশীল ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আগামীর সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছে বাটা পরিবার।

উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে বহুজাতিক জুতা প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু