ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সোনার দামে নতুন ইতিহাস গড়ল, ৪১০০ ডলার ছাড়ালো আউন্স

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৭

বিশ্ববাজারে সোনার দাম বেড়েই চলেছে। হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্ববাজারে হু হু করে দাম দাম বাড়ায় সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারেও কয়েক দফায় সোনার সর্বোচ্চ দামের রেকর্ড সৃষ্টি হয়েছে।

তবে বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় যে কোনো সময় দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হতে পারে। এতে দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাসে থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। তবে গত দুই মাসে দাম বাড়ার পাল্লায় নতুন করে হাওয়া লেগেছে। দুই মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৮০০ ডলারের বেশি।

বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ গতকাল ঘোষণা দিয়ে আজ মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪০৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৬৭৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

দেশের বাজারে সোনার এই দাম যখন নির্ধারণ করা হয় সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ৪ হাজার ৯০ ডলারের মতো ছিলো। তবে এখন বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। এতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। সেই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ৩০ ডলার বেড়ে ৪ হাজার ১৫৮ ডলারে উঠেছে। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম এতো হয়নি।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে হু হু করে বাড়ছে রূপার দাম। প্রতি আউন্স রূপার দাম ৫২ সেন্ট বেড়ে ৫২ ডলার ৯৪ সেন্টে উঠে এসেছে। বিশ্ববাজারে দাম বাড়ায় রূপার দাম দেশের বাজারেও বাড়ানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু