ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের সম্ভাব্য নাম

আমার বার্তা অনলাইন:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮

একীভূত হতে যাওয়া পাঁচটি দুর্বল ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই এসব ব্যাংক একীভূত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামের নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। যার সম্ভাব্য নাম ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। নতুন এ ব্যাংকটির জন্য শিগগিরই লাইসেন্স ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সরকার থেকে ২০ হাজার কোটি মূলধন জোগান দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

এদিকে, পর্ষদ সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং খেলাপি ঋণ আদায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি প্রশাসক টিম নিয়োগ দেয়া হবে। যারা ব্যাকগুলোর কার্যক্রম পরিচালনা করবে।

বর্তমান পরিচালনা পর্ষদ ও এমডিরা থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন প্রশাসক দল এই ব্যাংকগুলোর দায়িত্ব নেবে। আগের পর্ষদ ও ব্যবস্থাপনা দল বহাল থাকলেও পর্ষদ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়বে। একীভূত প্রক্রিয়া শেষ হয়ে গেলে পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি বাতিল হয়ে যাবে।

ব্যাংকগুলো একীভূত হতে ন্যূনতম ২ বছর সময় লাগবে উল্লেখ করে মুখপাত্র জানান, ব্যাংক একীভূতকরণ একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে সভায় আমানতকারীদের স্বার্থরক্ষার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন ৫ ব্যাংকের শুনানি শেষে একীভূত হওয়ার পক্ষে নিজেদের মত দেয় ফার্স্ট সিকিউরিটি , গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক পর্ষদ। তবে বিরোধীতা করে সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় গত ৭ সেপ্টেম্বর ৩৫ হাজার কোটি টাকার ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন বরাদ্দ দেয় সরকার।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু