ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা ছাড়ালো

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৫, ১৩:২৩
আপডেট  : ২৯ জুলাই ২০২৫, ১৩:২৮

ব্যাংক খাতে খেলাপি ঋণ আশঙ্কাজনকভাবে বেড়ে প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তথ্যানুযায়ী, ২০২৫ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩০ শতাংশ। তিন মাসের ব্যবধানে এ ঋণ বেড়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। আর এক বছরে বেড়েছে ৩ লাখ ১৯ হাজার কোটি টাকা বা ১৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগে নীতিগত ছাড়ের ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা সম্ভব হতো। বড় ঋণগ্রহীতারা নতুন নামে ঋণ নিয়ে বা ঋণসীমা বাড়িয়ে আগের ঋণ ‘নিয়মিত’ দেখাতেন। তবে সরকার পরিবর্তনের পর এসব সুবিধা বন্ধ হয়ে যায়। মার্চ থেকে নতুন নিয়মে ঋণ পরিশোধের নির্ধারিত সময় পেরোলেই তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, শিল্পখাতের দুরবস্থা, অনেক উদ্যোক্তার কারাবরণ বা পলায়ন এবং ব্যাংকের কাঙ্ক্ষিত আদায় না হওয়াই এ ঋণ বৃদ্ধির মূল কারণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। আর গত বছরের জুনে ছিল ২ লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা। সে অনুযায়ী, বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৫১ শতাংশ। এমনকি ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ সময়েও ঋণ বেড়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৬৩ কোটি টাকা বা ৫৩ শতাংশ।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। শুরুতে আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হলেও ২০১৪ সালের নির্বাচনের আগে ঋণ পুনঃতপশিলের সুবিধা চালু হয়। এরপর নানা ছাড়ের ফলে ব্যাংকগুলো খেলাপি ঋণ কম দেখাতে পারতো।

বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংক খাতে অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছেন। খেলাপি ঋণ গোপন করার সুযোগ বন্ধ করে প্রকৃত চিত্র প্রকাশে জোর দেওয়া হচ্ছে। কোনো ব্যাংক প্রভিশন ঘাটতি রেখে লভ্যাংশ দিতে পারছে না। ৩৬টি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে ২০টি এবার লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। আগামী বছর ১০ শতাংশের বেশি খেলাপি থাকলে, কোনো ব্যাংকই লভ্যাংশ দিতে পারবে না- এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এক কর্মকর্তা জানান, আগে ৬ মাস অনাদায়ী থাকলেই ঋণ মেয়াদোত্তীর্ণ ধরা হতো। ২০১৯ সালে অর্থমন্ত্রীর এক নির্দেশনায় সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। পরে করোনার সময় খেলাপি হওয়া বন্ধ রাখা হয়। সামান্য কিস্তি দিলেও ঋণ নিয়মিত দেখানো যেতো। এসব সুবিধা এখন বন্ধ হওয়ায় প্রকৃত চিত্র উঠে আসছে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু