ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন জ্যঁ পেম

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৫, ১৬:১৫

বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন জ্যঁ পেম। তিনি কাল থেকে দায়িত্ব পালন শুরু করবেন।

আজ সোমবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ডিভিশন ডিরেক্টর বাংলাদেশে নতুন পদবি। এটি অনেকটা কান্ট্রি ডিরেক্টর পদের মতো। কোনো কর্মকর্তা একাধিক দেশের কান্ট্রি ডিরেক্টর পদে দায়িত্ব পালন করলে ডিভিশন ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়।

জ্যঁ পেম একজন ফরাসি নাগরিক। তিনি ২০০৩ সালে বিশ্বব্যাংকে সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আর্থিক খাত বিষয়ে কাজ করেন। বর্তমান দায়িত্বে আসার আগে জ্যঁ পেম বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার বিকাশে বিশ্বব্যাংকের কার্যক্রম পরিচালনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্যঁ পেম বলেন, ‘বাংলাদেশ বারবার নিজেদের উদ্ভাবনী শক্তি, দৃঢ় সংকল্প এবং সহনশীলতা দিয়ে উন্নয়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে বিস্মিত করেছে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যেন দেশটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি ধরে রাখতে পারে।

জ্যঁ পেম আরও বলেন, ‘আমরা এ দেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে চাই, যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।’

বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ৪ হাজার ৬০০ কোটি ডলার অনুদান ও ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে অনুদান, সুদমুক্ত ও স্বল্পসুদে ঋণ মিলিয়ে মোট ৪৬ বিলিয়ন ডলার ছাড় করেছে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ১ হাজার ৫৪০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলছে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু