ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ইউএস স্টিল ও নিপ্পন স্টিলের অংশীদারিত্ব অনুমোদন করেছেন ট্রাম্প প্রশাসন

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৬:১৮
আপডেট  : ১৫ জুন ২০২৫, ১৬:২৬

ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে অংশীদারিত্ব একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। যেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি ‘গোল্ডেন শেয়ার’ সুবিধাও যুক্ত হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত হয়েছে।

নিউইয়র্ক থেকে এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে এই অংশীদারিত্ব অনুমোদন করেন, যার মাধ্যমে দীর্ঘমেয়াদী এক আলোচনার অবসান ঘটে। এই আলোচনা শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে, যখন ইউএস স্টিল ও নিপ্পন স্টিল ১৪.৯ বিলিয়ন ডলারের একীভূতকরণ পরিকল্পনা ঘোষণা করে।

নিপ্পনের ইউএস স্টিল অধিগ্রহণ প্রক্রিয়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার শেষ সময়ে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আটকে দেন। ট্রাম্প শুরুতে নিপ্পনের অধিগ্রহণ পরিকল্পনার বিরোধিতা করেন এবং ইউএস স্টিলকে দেশীয় মালিকানায় রাখার আহ্বান জানান। তবে মে মাসে তিনি ‘অংশীদারিত্ব’ মডেলের পক্ষে অবস্থান নেন।

এক যৌথ বিবৃতিতে ইউএস স্টিল ও নিপ্পন স্টিল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ঐতিহাসিক অংশীদারিত্বকে অনুমোদন করেছেন। যা যুক্তরাষ্ট্রে ইস্পাত উৎপাদনে অভূতপূর্ব বিনিয়োগ আনার পাশপাশি ১ লক্ষেরও বেশি চাকরি সৃষ্টি ও সংরক্ষণ করবে।

ট্রাম্পের নির্বাহী আদেশের পাশাপাশি, কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একটি ন্যাশনাল সিকিউরিটি এগ্রিমেন্ট (এনএসএ) স্বাক্ষর করেছে। যেখানে ২০২৮ সালের মধ্যে প্রায় ১১ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে।

ট্রাম্পের আদেশে এনএসএ’র চুক্তির বিষয়টি বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে তিনি জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে আরও নির্দেশ জারির ক্ষমতা সংরক্ষণ করেছেন।

এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্র সরকারের "কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটসের (সিএফআইইউএস) পর্যালোচনার পর। সিএফআইইউএস বিদেশি মালিকানাধীন কোম্পানির দ্বারা মার্কিন কোম্পানি অধিগ্রহণের জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে থাকে।

শনিবার, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক চিরস্থায়ী গোল্ডেন শেয়ারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যা যুক্তরাষ্ট্র সরকারকে যেকোনো সিদ্ধান্ত আটকে দেওয়ার অধিকার দেয়।

তিনি শেয়ারটির নির্দিষ্ট আর্থিক মূল্য প্রকাশ না করলেও বলেন, এতে এমন সব শক্তিশালী শর্ত রয়েছে যা সরাসরি আমেরিকা, পেনসিলভানিয়া, ইউএস স্টিলের শ্রমিক এবং মার্কিন নির্মাতাদের রক্ষা ও উপকারে আসবে।

তিনি উদাহরণস্বরূপ উল্লেখ করেন, ইউএস স্টিলের সদর দপ্তর সরানো, কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়া, এর নাম পরিবর্তন বা চাকরি দেশের বাইরে স্থানান্তর করার মতো যেকোনো পদক্ষেপের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হবে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু