ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

শিবির নেতা হত্যায় মূল অভিযুক্তকে যুবদল থেকে বহিষ্কার

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১১:০৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী (৩২) হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে গাইবান্ধা জেলা যুবদল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ড বা অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলা করে। পরে মুকুলের ছোট ভাই পলাশ সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে সজোরে আঘাত করে।

এ সময় সাইফুল্লাহ বারীর সাথে থাকা তার বন্ধু সালাউদ্দিনকেও (৩০) ছুরিকাঘাত করে তারা। পরে স্বজনরা প্রচণ্ড রক্তক্ষরণ হওয়া সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমার বার্তা /জেএইচ

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

চট্টগ্রামে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রগুনার পাথরঘাটায় জেলেদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২১

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় দিন-দুপুরে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীদের গুলির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে হারবাল-হোমিওপ্যাথিক

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

গুরুত্বপূর্ণ অগ্রগতিতে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, তারেক-আনোয়ারের বৈঠকে ৩ চুক্তি সই

পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

মিরপুরে রাজমিস্ত্রি সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন

প্রযুক্তি–জ্বালানিখাতে অংশীদারত্ব চান আনোয়ার ইব্রাহিম

শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

শিবির নেতা হত্যায় মূল অভিযুক্তকে যুবদল থেকে বহিষ্কার

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপ

স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়লো আরও ৪৪৩২ টাকা 

২৪ ঘণ্টায় ঢাকায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত, আজ বজ্রসহ বৃষ্টির আভাস

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত