ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১৬:৩৯
চট্টগ্রামে পোশাক কারখানার সামনে অস্ত্র উঁচিয়ে গুলি করছেন যুবক। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় দিন-দুপুরে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীদের গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) এ ঘটনা ঘটলেও রোববার (২১ জুন) ঘটনাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক একটি পোশাক কারখানার সামনে থেকে সড়কের দিকে এগিয়ে আসছেন। একপর্যায়ে তিনি প্যান্টের পেছনের পকেট থেকে একটি পিস্তল বের করে কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগোতে থাকেন এবং আরও গুলি করতে দেখা যায় তাকে। এ সময় আশপাশে কয়েকজন পথচারীকেও চলাচল করতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইউনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

স্থানীয়দের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় রয়েছে। গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে জানতে ওই নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তদন্তের স্বার্থে পুলিশও সংশ্লিষ্ট কারও নাম প্রকাশ করেনি।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার হাসান মোস্তাফা স্বপন বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আমার বার্তা/এমই

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

চট্টগ্রামে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রগুনার পাথরঘাটায় জেলেদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২১

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ৫৩ ফ্ল্যাট, আলিশান বাংলো ও শত বিঘা জমির মালিক শহিদুল

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি: আইনমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী