ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৬:২৬

ভারতে পাচারের সময় যশোরে সাত কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার এবং একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (২০ জুন) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। স্বর্ণের পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি প্রাইভেটকার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। পরবর্তীতে সড়ক পথে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে তা ভারতে পাচারের পরিকল্পনা ছিল। জব্দকৃত স্বর্ণ ও আসামিদের যশোর কোতোয়ালি থানা সোপর্দ করা হয়েছে।

আমার বার্তা/এমই

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

গাজীপুরের পূবাইলে অটো গ্রিন অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট

বিএলআরআইতে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন “পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ (দ্বিতীয় সংশোধিত)” শীর্ষক

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সমন্বয় করছে ডিএনসিসি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

বিএলআরআইতে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

বিশ্ববিদ্যালয় মানেই শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হতে হবে

সিসি স্লাব পুনর্গঠনে গাড়ির বাজারে বৈষম্য বাড়বে: বারভিডা সভাপতি

রোহিঙ্গাদের জন্য আরও জমি চায় জাতিসংঘ, নাকচ বাংলাদেশের

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি-সমঝোতা সইয়ের সম্ভাবনা, আলোচনায় তিস্তা