ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
১৩ জুন ২০২৬, ১৫:৩৬

ঢাকার ধামরাইয়ে তরুণ ও যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল হক মোল্লা, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু, অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজী ওমর আলী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, নান্নার গ্রীণ ভয়েস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ধামরাই উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান কবির মিল্টনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় আগত বক্তারা মাদকের ভয়াবহতা এবং যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বক্তব্য দেন। একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

এছাড়াও উক্ত মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় এলাকার বিপুল সংখ্যক তরুণ, যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আমার বার্তা/নিলয় চৌধুরী শুভ/এমই

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

পাবনার আতাইকুলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা

নিখোঁজের কয়েক ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নিশামনি (৫) নামে এক শিশুর মরদেহ কংস

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু নাঈম খান নামের এক চালক

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট চিন্তাশীল হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

যোগ্য পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি গ্রাহকদের

নিম্ন-মধ্যবিত্তরা ত্রিমুখী চাপের মধ্যেই থাকছে: দেবপ্রিয় ভট্টাচার্য

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

নিখোঁজের কয়েক ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

'দেশ মাদকমুক্ত না হলে বাজেট কোনো উপকারে আসবে না'

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি ফের গ্রেফতার

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মুখ খুললেন না

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য