
নবীনগরের ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে বাঙ্গরা বাজারে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল ও মাদক ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে বাঙ্গরা বাজার কমিটি আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা জানান,বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই রবি চেয়ারম্যান ও তার ভাই শফিক বাঙ্গরা বাজারের সরকারি জায়গা দখল বাণিজ্য করছেন।
তারা পেঁয়াজ বাজারের খালি জায়গায় ১৩টি ঘর এবং মুরগি বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, সর্বশেষ গত ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকালে চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাই শফিক পুনরায় সরকারি জায়গায় দোকান নির্মাণ করতে এলে স্থানীয় ব্যবসায়ী ও জনতা বাধা প্রদান করে। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
পরবর্তীতে উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ ও প্রশাসন এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিক এলাকার চিহ্নিত 'মাদক সম্রাট'। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে ধরা পড়েছিলেন। এছাড়া নবীনগর থানার এসআই রেজাউল করিম ও এসআই বিল্লালের অভিযানে ১৮০০ পিস ইয়াবা ও অস্ত্রসহ বাঙ্গরা বাজার মোবারক প্লাজা থেকে তিনি গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
রবি চেয়ারম্যান ও তার ভাই বাজারের সরকারি জায়গা দোকান তোলে দিবেন বলে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান এবং ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তারা কিছু টাকা ফেরত দিতে বাধ্য হলেও এখনো অনেকের টাকা আত্মসাৎ করে রেখেছেন বলে ও জানান উপস্থিত বক্তারা।
এ সময় প্রশাসন যেন তাদের দৃষ্টান্ত মূলুক শাস্তির আওতায় আনেন সেই দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য একাদিক বার ফোন করে মোবাইল সংযোগ না পাওয়ায় জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবির বক্তব্য পাওয়া যায় নি।

