ই-পেপার শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৬, ১৩:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

শুক্রবার (২৪ এপ্রিল) নাসির উদ্দিন নাসির তার ফেসবুক পোস্টে জানান, ‌‌‘গতকাল শাহবাগ এলাকায় প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন।’

তিনি বলেন, ‘আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।’

ছাত্রদলের এই নেতা আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য। ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

রাজধানীর শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।

আমার বার্তা/জেএইচ

ঢাবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ১২

জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে

এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে: মাহফুজ আলম

বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সংসদের ভেতর-বাইরের আচরণ এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে তীব্র ও প্রশ্নবিদ্ধ

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সংরক্ষিত মহিলা আসনে যারা এসেছেন, তারাও সংসদে তাদের

সংরক্ষিত নারী আসন: এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

সবজির বাজার স্থিতিশীল, বাড়ল চাল-চিনির মূল্য

ঢাকাসহ ২১ জেলায় থাকবে গরমের দাপট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন ভর্তি ৪৭ শিশু

ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলো ভারত

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

সাতক্ষীরায় বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত আম জব্দ

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি

বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

রানা প্লাজা ট্র্যাজেডি: ১৩ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলা

ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ঢাবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ১২