ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

হাইকোর্টের অনুমতিতে নির্বাচনী দৌড়ে ফিরলেন বাদশা

আমার বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬, ২১:০৫

দীর্ঘ প্রতীক্ষা ও আইনি লড়াইয়ের পর অবশেষে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথে ফিরলেন এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে মনোনয়ন জমা নিয়ে তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট পরে উপস্থিত হওয়ায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা, যা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

মনোনয়ন বঞ্চিত হওয়ার ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। ফলে আবারও নির্বাচনী মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হলো এই আলোচিত প্রার্থীর।

মনোনয়ন জমা শেষে আব্দুল্লাহ বাদশা গণমাধ্যমকে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করেই তিনি আবেদন জমা দিয়েছেন। খুব শিগগিরই যাচাই-বাছাই শেষে বৈধতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবকিছু ঠিক থাকলে শেরপুর-২ আসনে ‘ঈগল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন নজর নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের দিকে—চূড়ান্তভাবে প্রার্থী তালিকায় আব্দুল্লাহ বাদশার নাম থাকে কিনা, সেটিই দেখার অপেক্ষা।

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের সেই শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে রাজবাড়ী থেকে এ বছরেও ভারতের মেদিনীপুর যাচ্ছে না ১২৫তম ওরশ

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬

চুয়াডাঙ্গা-২ আসনের বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা