ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইরানের বিক্ষুব্ধ জনতার সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১১:২০
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৫

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের আন্দোলনরত জনতার উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, ইরানের বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদ হিসেবে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবারের ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি বলেন, “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা-মেইক ইরান গ্রেট এগেইন)।”

ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, নিজের পোস্টে ‘সহযোগিতা আসছে’ বলতে কী বুঝিয়েছেন তিনি।

জবাবে ট্রাম্প বলেন, “আমি দুঃখিত (আপনাদের এ ব্যাপারে বলতে পারব না)। আপনাদের এটা খুঁজে বের করতে হবে।”

তবে পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে হতাহত সংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনও যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এখনও (হতাহতের) সঠিক সংখ্যা জানি না…যদিও বুঝতে পারছি যে এই সংখ্যাটি নেহায়েত কম নয়, কিন্তু এখনও আমরা নিশ্চিত কোনো তথ্য পাই নি।”

তবে পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে হতাহত সংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনও যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এখনও (হতাহতের) সঠিক সংখ্যা জানি না…যদিও বুঝতে পারছি যে এই সংখ্যাটি নেহায়েত কম নয়, কিন্তু এখনও আমরা নিশ্চিত কোনো তথ্য পাই নি।”

তবে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শেষ খেলা হলো জয়, আর আমি জিততে ভালবাসি।”

সূত্র : আলজাজিরা, আরটি

আমার বার্তা/এল/এমই

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড সতর্ক করে বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১২ দিনে ঢাকার ৩৯১ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান