ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

আমার বার্তা অনলাইন:
১০ মার্চ ২০২৬, ১১:১৮

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এই নায়িকার সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

এবারের ঈদে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’-এর মতো সিনেমাগুলো সরব প্রচারণা চালালেও ‘দুর্বার’সহ আরও বেশ কিছু ছবি নিয়ে এখনো সুনসান নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, প্রচারহীনতার মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন, যার মধ্যে অপুর এই সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সম্প্রতি পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পাদনার কাজ চলার কথা বললেও সিনেমাটি মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। অন্যদিকে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসও সিনেমাটি না আসার ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিনেমাটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে। তার কথায়, আমাদের সিনেমাটি এবার ওরকমভাবেই আসার পরিকল্পনা ছিল। আসলে প্রোডাকশন তো তাদের ইচ্ছেমতো চলে, বিষয়টা আমার হাতে নয়।

অপুর এই মন্তব্যের পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই ঈদে হচ্ছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

আমার বার্তা/এমই

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে

স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক সময়ে পরীমণিরঅ্যা গড়নে

ইফতার বানিয়ে তোপের মুখে কড়া জবাব দিলেন ডেইজি শাহ

ভারতের মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি তৈরিতে অংশ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী

ইত্যাদিতে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন বুবলী

প্রায় এক দশকের ক্যারিয়ারে শবনম বুবলী ভিন্ন ধারার চলচ্চিত্র ও ওটিটিতে প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে নিজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নবীনগর গড়ার আহ্বান এমপি আব্দুল মান্নানের

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

জনগণের শক্তির কাছে কোন শক্তি বড় নয়: এলজিআরডি মন্ত্রী

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ