ই-পেপার রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

ইত্যাদিতে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন বুবলী

আমার বার্তা অনলাইন
০৮ মার্চ ২০২৬, ১২:৪৭
আপডেট  : ০৮ মার্চ ২০২৬, ১২:৪৮

প্রায় এক দশকের ক্যারিয়ারে শবনম বুবলী ভিন্ন ধারার চলচ্চিত্র ও ওটিটিতে প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এবার ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ তে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন এই চিত্রনায়িকা।

নন্দিত উপস্থাপক হানিফ সংকেতের পরিচালনায় ‘ইত্যাদি’ এখন ঈদ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিটি আয়োজনেই দুর্দান্ত ব্যতিক্রমী পরিকল্পনায় ভরে ওঠে ইত্যাদির মঞ্চ। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও এক বিশেষ চমক থাকছে এই অনুষ্ঠানে।

আর সেটি হচ্ছে অভিনেত্রী শবনম বুবলীর সংগীতশিল্পী হিসেবে আবির্ভাব। আর তার সঙ্গে থাকবেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান।গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে অনেক তারকাই ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে প্রশংসা কুড়িয়েছেন। জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ গায়ক তাহসানের সঙ্গে গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন।

আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দেন।

ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরো অনেকেই। তারই ধারাবাহিকতায় এবারে গাইছেন বুবলী ও ইমরান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।

গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটিও আরো একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

আমার বার্তা /জেএইচ

প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা!

দাম্পত্য ও নিজেদের রসায়ন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ

প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট

নতুন অ্যালবামে বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গার্ল ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’ তাদের নতুন অ্যালবাম প্রকাশের পর প্রথম সপ্তাহের বিক্রিতে

গ্ল্যামারাস লুকে কেয়া পায়েল

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় দক্ষতা আর পর্দার উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

চলেন, যুদ্ধে যাই—বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ

নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে: জুবাইদা রহমান

চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজিরের নির্দেশ

ঢাকা-১৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দাদী খালেদা জিয়ার পক্ষে অদম্য নারীর পুরস্কার নিলেন জাইমা রহমান

বাংলাদেশি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটি স্বতঃস্ফূর্ত সংস্কৃতির ফল

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ

সংগ্রামের ইতিহাস থেকে অগ্রগতির পথে: আন্তর্জাতিক নারী দিবস

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও

নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার