ই-পেপার রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমার বার্তা অনলাইন
০৮ মার্চ ২০২৬, ১২:৫০

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, বর্তমানে বেনজীর আহমেদ পলাতক থাকায় তার বিরুদ্ধে হুলিয়া এবং সম্পত্তি জব্দের আবেদনও করা হয়েছে।

আদালত আগামী ৩০ মার্চের মধ্যে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে বেনজীর আহমেদ ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৬০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তদন্তে দেখা গেছে, নিজের নামে এবং তার নাবালিকা কন্যা যাহরা যারীন বিনতে বেনজীরের নামে দেশের বিভিন্ন স্থানে বিপুল সম্পদ রয়েছে।

দুদকের তদন্তে উঠে এসেছে, গোপালগঞ্জ, সেন্টমার্টিন, মাদারীপুর ও সাভারে জমি কেনার পাশাপাশি ঢাকার গুলশানের ‘র‍্যানকন আইকন টাওয়ারে’ একাধিক ফ্ল্যাট এবং উত্তরায় বাণিজ্যিক স্পেসের মালিকানাও রয়েছে তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বলেন, অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করতে বেনজীর আহমেদ নিজের এবং তার কন্যার নামে মৎস্য ব্যবসা ও বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজিরের নির্দেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে করা মামলায়

ঢাকা-১৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

চলেন, যুদ্ধে যাই—বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ

নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে: জুবাইদা রহমান

চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজিরের নির্দেশ

ঢাকা-১৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দাদী খালেদা জিয়ার পক্ষে অদম্য নারীর পুরস্কার নিলেন জাইমা রহমান

বাংলাদেশি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটি স্বতঃস্ফূর্ত সংস্কৃতির ফল

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ

সংগ্রামের ইতিহাস থেকে অগ্রগতির পথে: আন্তর্জাতিক নারী দিবস

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও

নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

দালাল ধরতে সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যাবের অভিযান