ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

শরীয়তপুরে এসিল্যান্ড-মৎস্য কর্মকর্তার ওপর হামলার চেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৯

শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর এলাকার মেঘনার শাখা নদী মোস্তফা ঢালির খালের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকদিন ধরে চর জালালপুর এলাকায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীদের সমন্বয়ে নদীতে ইলিশ মাছ শিকার চলছিল। মঙ্গলবার সকালে মাছ বিক্রি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব। এসময় ব্যবসায়ীরা ট্রলারে মাছ নিয়ে মেঘনার শাখা নদী মোস্তফা ঢালির খালে প্রবেশ করে মাছ সরিয়ে ফেলে।

পরে প্রশাসন ও মৎস্য বিভাগ ট্রলারটি জব্দ করে নিয়ে আসার সময় তাদের ওপর হামলার চেষ্টা চালায় ওই সব ব্যবসায়ীরা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশলে সেখান থেকে চলে আসেন।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার মাছ শিকার শেষে চর জালালপুর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বিক্রি করর আসছিলো। আমরা বিষয়টি খবর পেয়ে সেখানে অভিযান চালাই। তবে তারা টের পেয়ে মাছ সরিয়ে ফেলে।

তিনি আরও বলেন, আমরা ট্রলার জব্দ শেষে চলে আসার সময় হঠাৎ বেশকিছু লোক আমাদের উপর চড়াও হয়ে হামলার চেষ্টা করে। তবে আমরা কৌশলে ট্রলার নিয়ে সেখান থেকে চলে আসি। আমরা আমাদের এ অভিযান সফলভাবে সম্পন্ন করবো।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু