ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রাম সিটিতে ৮ লাখ ২৯ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৮:০৪

চট্টগ্রাম সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় চসিক মেয়র জানান, স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকা দেওয়া হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মোট ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টিকা দেওয়া হবে।

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রামের দুই স্থানে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সকালে চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সি/কে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং পরে প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চু চত্বরে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে। নগরের সব অভিভাবককে অনুরোধ করছি, নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন। টাইফয়েড কেবল স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও হতে পারে। তাই আমরা কমিউনিটি পর্যায়েও টিকাদান চালাবো, যেন কোনো শিশু বাদ না যায়।

তিনি বলেন, টাইফয়েড একটি অত্যন্ত মারাত্মক রোগ। অনেক সময় সাধারণ জ্বর ভেবে আমরা বুঝতে পারি না এটি টাইফয়েড। শিশুদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে অঙ্গহানি পর্যন্ত ঘটাতে পারে। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা। অনেক অভিভাবক অজান্তে বারবার অ্যান্টিবায়োটিক পরিবর্তন করেন, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়- এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। তাই এই টিকাদান কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ডা. শাহাদাত হোসেন বলেন, স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকা দেওয়া হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় মোট এক হাজার ৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সাইটে ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন এবং স্কুলবহির্ভূত শিশু ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন।

তিনি আরও বলেন, প্রায় ১৪০০ থেকে ১৫০০ টাকার এই টিকা আমরা বিনামূল্যে দিচ্ছি। এটি চট্টগ্রামে প্রথমবারের মতো একটি বড় প্রতিরোধমূলক জনস্বাস্থ্য উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ‘নগরফুল’সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে, যারা পথশিশুদের এই টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করছে। এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তাদের সুস্থভাবে বেড়ে ওঠাই আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, রাশেদা আক্তার, ডা. হোসনে আরা বেগম, ডা. গোলাম বাকী মাসুদ, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ডা. মনিরুল ইসলাম রুবেল, ইউনিসেফের প্রতিনিধি ডা. সরোয়ার আলম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. ইফতার জাহান আঁখি, সমাজকল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ, আবু সালেহ, প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু